পশ্চিমী ঝঞ্ঝা কাটতেই বাংলায় তাপপ্রবাহের ইঙ্গিত, তার আগে ঝড়-বৃষ্টির সতর্কতা
কলকাতা, ৮ এপ্রিল (হি. স.):- পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কাটতে না কাটতেই রাজ্যে তীব্র গরমের পূর্বাভাস দিল ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল দফতর। বুধবার আলিপুর আবহাওয়া দফতর আঞ্চলিক অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের প্রায় সব জেল
ঝড় সম্ভবনা


কলকাতা, ৮ এপ্রিল (হি. স.):- পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কাটতে না কাটতেই রাজ্যে তীব্র গরমের পূর্বাভাস দিল ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল দফতর। বুধবার আলিপুর আবহাওয়া দফতর আঞ্চলিক অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই দমকা হাওয়া বইবে এবং কোথাও কোথাও ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।বিশেষত মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়ায় সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গেও আবহাওয়ার বিরূপ প্রভাব দেখা যাবে। দার্জিলিং ও কালিম্পং জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে, অন্যদিকে আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।এদিকে কলকাতাতেও বৃহস্পতিবার রাতের দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল সকাল থেকে দুপুর পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে এই অস্থায়ী স্বস্তির পরই বাড়বে তাপমাত্রা। আগামী ১০ এপ্রিল থেকে রাজ্যের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। ফলে গরমের তীব্রতা বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে।এই পরিস্থিতিতে আগাম সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande