ভোটার তালিকা নিয়ে উদ্বেগ, শ্রীরামপুরে প্রচার মঞ্চে প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়
হুগলি, ৮ এপ্রিল (হি.স.) : ভোটার তালিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বুধবার হুগলির শ্রীরামপুরে নির্বাচনী প্রচার সভা থেকে তিনি এই ইস্যুতে একাধিক প্রশ্ন তোলেন।মুখ্যমন্ত্রী বলেন, এখনও বহু ভোটারের মামলা ট্রাইব্যুনালে বিচ
শ্রীরামপুরে নির্বাচনী প্রচারে মমতা ব্যানার্জি


হুগলি, ৮ এপ্রিল (হি.স.) : ভোটার তালিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বুধবার হুগলির শ্রীরামপুরে নির্বাচনী প্রচার সভা থেকে তিনি এই ইস্যুতে একাধিক প্রশ্ন তোলেন।মুখ্যমন্ত্রী বলেন, এখনও বহু ভোটারের মামলা ট্রাইব্যুনালে বিচারাধীন থাকা সত্ত্বেও কীভাবে নির্বাচন কমিশন ভোটার তালিকা চূড়ান্ত করল, তা নিয়ে প্রশ্ন রয়েছে। তাঁর দাবি, রাজ্যে প্রায় ৬০ লক্ষ ভোটার ‘বিবেচনাধীন’ অবস্থায় রয়েছে এবং এর মধ্যেই প্রায় ২৬ লক্ষ নাম বাদ পড়েছে।তিনি আরও প্রশ্ন তোলেন, ট্রাইব্যুনালে আপিল করে যাঁরা ভোটার তালিকায় নাম তুলেছেন, তাঁরা আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন কি না, তা স্পষ্ট নয়।এই সভা থেকে মুখ্যমন্ত্রী জানান, সুপ্রিম কোর্ট বিষয়টিকে গুরুত্ব সহকারে বিবেচনা করছে। পাশাপাশি প্রথম দফায় ১৫২টি আসনের ভোটার তালিকা চূড়ান্ত হওয়াকেও তিনি উদ্বেগজনক বলে উল্লেখ করেন। তাঁর বক্তব্য, ট্রাইব্যুনালের প্রক্রিয়া শেষ হওয়ার আগেই তালিকা চূড়ান্ত করা যুক্তিসঙ্গত নয়।এদিন রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও বলেন, নির্বাচন কমিশন এখনও ট্রাইব্যুনাল প্রক্রিয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত নয়, যার ফলে কাজ সঠিকভাবে এগোচ্ছে না।এছাড়াও, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, এর মাধ্যমে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা চলছে, যা গণতান্ত্রিক ব্যবস্থার পরিপন্থী।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande