দাড়িভিটে চা বাগানের মাঝে কৌটো-বোমা সন্দেহে আতঙ্ক
ইসলামপুর, ১ মে (হি.স.): চা বাগানের মাঝে কৌটো-বোমা সন্দেহে আতঙ্ক ছড়াল। শুক্রবার ইসলামপুর থানার দাড়িভিটের মাঠপাড়া এলাকায়। এদিন চা বাগানের মাঝখানে রাস্তায় একটি ব্যাগে তিনটি কৌটো দেখতে পান স্থানীয়রা। স্থানীয়দের দাবি, সেগুলি বোমা হতে পারে। খবর পেয়ে ইসলা
দাড়িভিটে চা বাগানের মাঝে কৌটো-বোমা সন্দেহে আতঙ্ক


ইসলামপুর, ১ মে (হি.স.): চা বাগানের মাঝে কৌটো-বোমা সন্দেহে আতঙ্ক ছড়াল। শুক্রবার ইসলামপুর থানার দাড়িভিটের মাঠপাড়া এলাকায়। এদিন চা বাগানের মাঝখানে রাস্তায় একটি ব্যাগে তিনটি কৌটো দেখতে পান স্থানীয়রা। স্থানীয়দের দাবি, সেগুলি বোমা হতে পারে। খবর পেয়ে ইসলামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। খবর দেওয়া হয় বোমা নিষ্ক্রিয়কারী দলকে।

ইসলামপুর জেলা পুলিশ সূত্রে জানা গেছে, পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে। ওই কৌটোয় কী রয়েছে তা তদন্ত করে দেখা হবে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande