স্ট্রং রুম ঘিরে মধ্যরাতে উত্তেজনা বারাসাতে, মুখোমুখি তৃণমূল-বিজেপি সমর্থকরা
বারাসাত, ১ মে (হি. স.):-ভোটগণনার এখনও তিনদিন বাকি। তার আগেই বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত বারাসাত গভর্নমেন্ট কলেজ ও বারাসাত প্যারীচরণ সরকার হাইস্কুল চত্বরে স্ট্রং রুম ও গণনা কেন্দ্র ঘিরে উত্তেজনা ছড়াল। এই দুই কেন্দ্রেই উত্তর ২৪ পর
উত্তেজনা বারাসাত স্ট্রং রুম


বারাসাত, ১ মে (হি. স.):-ভোটগণনার এখনও তিনদিন বাকি। তার আগেই বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত বারাসাত গভর্নমেন্ট কলেজ ও বারাসাত প্যারীচরণ সরকার হাইস্কুল চত্বরে স্ট্রং রুম ও গণনা কেন্দ্র ঘিরে উত্তেজনা ছড়াল। এই দুই কেন্দ্রেই উত্তর ২৪ পরগনার একাধিক গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্রের ভোটগণনা হবে। কড়া নিরাপত্তার মধ্যে ইভিএম সংরক্ষিত থাকলেও স্ট্রং রুমের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিভিন্ন রাজনৈতিক দল।রাত বাড়ার সঙ্গে সঙ্গে গভর্নমেন্ট কলেজ ও স্কুলের সামনে তৃণমূল ও বিজেপির সমর্থকদের জটলা বাড়তে থাকে। উভয় পক্ষই অভিযোগ তোলে, বাইরে থেকে লোক এনে স্ট্রং রুমের আশেপাশে ভিড় করা হচ্ছে। আমডাঙার তৃণমূল প্রার্থী কাসেম সিদ্দিকী বিপুল সংখ্যক সমর্থক নিয়ে সেখানে উপস্থিত ছিলেন। তাঁর দাবি, বিজেপি ও আইএসএফ একযোগে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে বলেই তাঁরা সতর্ক রয়েছেন। কেন্দ্রীয় বাহিনীর উপর আস্থা নেই বলেও মন্তব্য করেন তিনি।অন্যদিকে, বারাসাতের বিজেপি প্রার্থী শঙ্কর চ্যাটার্জির নির্বাচনী এজেন্ট দীপ্ত লস্কর প্রশ্ন তোলেন, স্থানীয় পুলিশ প্রশাসন কেন স্ট্রং রুমের সামনে এভাবে ভিড় জমতে দিচ্ছে।শুক্রবার ভোর পর্যন্ত এলাকায় রাজনৈতিক কর্মী-সমর্থকদের আনাগোনা অব্যাহত ছিল। স্ট্রং রুমে ইভিএমের নিরাপত্তা নিয়ে রাজনৈতিক মহলে চাপা উদ্বেগ ক্রমশ বাড়ছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande