দেশের প্রথম কাগজবিহীন বিচারব্যবস্থা হিসেবে স্বীকৃতি পেল সিকিম
গ্যাংটক, ১ মে (হি.স.): দেশের প্রথম সম্পূর্ণ কাগজবিহীন বিচারব্যবস্থা হিসেবে স্বীকৃতি পেল সিকিম । শুক্রবার এই ঘোষণা করেন ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্ত , গ্যাংটকের চিন্তন ভবনে আয়োজিত প্রযুক্তি ও বিচার শিক্ষা সংক্রান্ত দু’দিনের জাতীয় সম্মেলনে। তি
দেশের প্রথম কাগজবিহীন বিচারব্যবস্থা হিসেবে স্বীকৃতি পেল সিকিম


গ্যাংটক, ১ মে (হি.স.): দেশের প্রথম সম্পূর্ণ কাগজবিহীন বিচারব্যবস্থা হিসেবে স্বীকৃতি পেল সিকিম । শুক্রবার এই ঘোষণা করেন ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্ত , গ্যাংটকের চিন্তন ভবনে আয়োজিত প্রযুক্তি ও বিচার শিক্ষা সংক্রান্ত দু’দিনের জাতীয় সম্মেলনে।

তিনি জানান, সিকিম হাইকোর্টে ইতিমধ্যেই দেশের প্রথম কাগজবিহীন উচ্চ আদালত হিসেবে গৌরব অর্জন করেছে। এই উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য বিচারপতি এ. মুহাম্মদ মুস্তাককেও-কে অভিনন্দন জানান তিনি।

সম্মেলনটি যৌথভাবে আয়োজন করেছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ই-কমিটি এবং সিকিম হাইকোর্ট। এর লক্ষ্য বিচারব্যবস্থাকে শক্তিশালী করা এবং আইন শিক্ষায় প্রযুক্তির ভূমিকা নিয়ে আলোচনা।

মুখ্য বিচারপতি বলেন, দুর্গম ভৌগোলিক অবস্থানের কারণে অনেক সময় আদালতে পৌঁছনো কঠিন হয়ে পড়ে। তবে ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে এখন সেই বাধা অনেকটাই দূর হচ্ছে। “ডিজিটাল পথ” বিচারপ্রার্থীদের সরাসরি আদালতের সঙ্গে যুক্ত করছে, ফলে বিচারপ্রাপ্তি সহজ হচ্ছে।

তিনি আরও জানান, লক্ষ্য এমন একটি বিচারব্যবস্থা গড়ে তোলা যেখানে ন্যায়বিচারের জন্য দীর্ঘ শারীরিক যাত্রার প্রয়োজন হবে না। প্রযুক্তির মাধ্যমে ভৌগোলিক, আর্থিক ও দূরত্বজনিত বাধা দূর করে দেশের প্রত্যন্ত এলাকাতেও সমানভাবে বিচার পৌঁছে দেওয়া সম্ভব হবে।

এই উপলক্ষে সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং বলেন, রাজ্য সরকার বিচার সংস্কার ও ডিজিটাল শাসন ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রযুক্তির ব্যবহারে বিচারপ্রাপ্তি আরও সহজ হবে এবং নাগরিকদের অধিকার সুরক্ষিত হবে।

তিনি আরও জানান, প্রত্যন্ত অঞ্চলেও আদালতে পৌঁছনোর সুযোগ বাড়ানো এবং আইনি সচেতনতা বৃদ্ধিতে সরকার সক্রিয়ভাবে কাজ করছে। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, ডিজিটাল অগ্রগতির ফলে যেন কোনও নাগরিক পিছিয়ে না পড়ে, তা নিশ্চিত করাও জরুরি।

সিকিমকে কাগজবিহীন বিচারব্যবস্থা হিসেবে ঘোষণাকে ঐতিহাসিক সাফল্য হিসেবে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, এই উদ্যোগ গোটা দেশের জন্য উদাহরণ হয়ে উঠবে।

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande