অসমে মন্ত্রীদের দফতর করলেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব
গুয়াহাটি, ১৪ মে (হি.স.) : অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা তাঁর মন্ত্রীপরিষদের সদস্যদের মধ্যে দফতর করেছেন। আজ বৃহস্পতিবার রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য অনুমোদিত এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অজন্তা নেওগকে মহিলা ও শিশু উন্নয়ন এবং পর
CM allotted portfolios ministers


গুয়াহাটি, ১৪ মে (হি.স.) : অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা তাঁর মন্ত্রীপরিষদের সদস্যদের মধ্যে দফতর করেছেন।

আজ বৃহস্পতিবার রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য অনুমোদিত এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অজন্তা নেওগকে মহিলা ও শিশু উন্নয়ন এবং পর্যটন দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে। বিজেপি-নেতৃত্বাধীন বিগত সরকারের আমলে অসমের অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে রাজ্যের আর্থিক ও বাজেট ব্যবস্থাপনায় একটি গুরুত্বপূর্ণ মুখ হিসেবে বিবেচিত ছিলেন অজন্তা।

নতুন মন্ত্রিসভায় অন্যান্য মন্ত্রীদেরও গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। সে অনুযায়ী রামেশ্বর তেলিকে রূপান্তর ও উন্নয়ন, শ্রম কল্যাণ এবং চা-জনগোষ্ঠী ও আদিবাসী কল্যাণ দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে।

অতুল বরা পেয়েছেনপঞ্চায়েত ও গ্রামোন্নয়ন, অসম চুক্তি রূপায়ণ, সীমান্ত সুরক্ষা ও উন্নয়ন এবং আবগারি দফতরের দায়িত্ব।

এছাড়া, চরণ বড়োকে পরিবহণ দফতরের পাশাপাশি বড়োল্যান্ড কল্যাণের দায়িত্ব দেওয়া হয়েছে।

রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে প্রেরিত বার্তায় জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর প্রস্তাব অনুযায়ী দফতর বণ্টনে তিনি অনুমোদন করেছেন।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande