মালদায় ভারত-বাংলাদেশ সীমান্তে জমি অধিগ্রহণে তৎপর প্রশাসন, জেলাশাসকের দফতরে জরুরি বৈঠক
মালদা, ১৪ মে (হি. স.):- মুখ্যমন্ত্রীর নির্দেশের পর মালদা ভারত-বাংলাদেশ সীমান্তে জমি অধিগ্রহণের প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিয়ে যেতে তৎপর হল প্রশাসন। বৃহস্পতিবার মালদার জেলাশাসকের দফতরে এ নিয়ে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফ, জেলা প্রশাসন,
মালদায় ভারত-বাংলাদেশ সীমান্তে জমি অধিগ্রহণে তৎপর প্রশাসন, জেলাশাসকের দফতরে জরুরি বৈঠক


মালদা, ১৪ মে (হি. স.):- মুখ্যমন্ত্রীর নির্দেশের পর মালদা ভারত-বাংলাদেশ সীমান্তে জমি অধিগ্রহণের প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিয়ে যেতে তৎপর হল প্রশাসন। বৃহস্পতিবার মালদার জেলাশাসকের দফতরে এ নিয়ে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফ, জেলা প্রশাসন, ভূমি ও ভূমি রাজস্ব দফতর এবং কেন্দ্রীয় পূর্ত সড়ক বিভাগের আধিকারিকরা উপস্থিত ছিলেন।প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জেলার কোন কোন এলাকায় জমি অধিগ্রহণের কাজ কতদূর এগিয়েছে এবং কোথায় কী সমস্যা রয়েছে, তা নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। দ্রুত জমিজট কাটিয়ে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ সম্পূর্ণ করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।উল্লেখ্য, মালদা জেলায় ভারত-বাংলাদেশ সীমান্তের দৈর্ঘ্য প্রায় ১৭২ কিলোমিটার। তার মধ্যে প্রায় ৩৩ কিলোমিটার এখনও উন্মুক্ত সীমান্ত। হবিবপুর ও বামনগোলা ব্লকে উন্মুক্ত সীমান্তের পরিমাণ সবচেয়ে বেশি। এছাড়াও ইংরেজবাজার ও কালিয়াচক-তিন নম্বর ব্লকের কিছু অংশেও উন্মুক্ত সীমান্ত রয়েছে।এর আগে একাধিকবার জমি মাপজোক হলেও অধিগ্রহণের কাজ সম্পূর্ণ হয়নি। এবার নতুন সরকারের নির্দেশে দেড় মাসের মধ্যে সেই কাজ শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande