(আপডেট) টাঙ্গন নদীতে নৌকাডুবিতে নিখোঁজ দুই শ্রমিক, তল্লাশি চালিয়েও মেলেনি সন্ধান
মালদা, ১৪ মে (হি. স.): জমির ধান কেটে নৌকায় বোঝাই করে টাঙ্গন নদী পারাপারের সময় নৌকাডুবি। মর্মান্তিক সেই দুর্ঘটনায় নিখোঁজ হয়ে গেলেন দুই শ্রমিক। বৃহস্পতিবার সকালে পুরাতন মালদা ব্লকের মুচিয়া এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।স্থ
নৌকা ডুবি


মালদা, ১৪ মে (হি. স.): জমির ধান কেটে নৌকায় বোঝাই করে টাঙ্গন নদী পারাপারের সময় নৌকাডুবি। মর্মান্তিক সেই দুর্ঘটনায় নিখোঁজ হয়ে গেলেন দুই শ্রমিক। বৃহস্পতিবার সকালে পুরাতন মালদা ব্লকের মুচিয়া এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মুচিয়া এলাকার টাঙ্গন নদীর ওপারে বিস্তীর্ণ ফসলি জমিতে ধান চাষ করেছিলেন কৃষকরা। সেই ধান কাটার কাজ চলছিল বৃহস্পতিবার সকাল থেকেই। শ্রমিকরা কাটা ধান নৌকায় তুলে নদী পেরিয়ে এপারে নিয়ে আসছিলেন। অভিযোগ, এপারে ফেরার সময় আচমকাই নদীর মাঝখানে নৌকাটি ডুবে যায়।নৌকায় থাকা কয়েকজন শ্রমিক কোনওরকমে সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও দুই শ্রমিক এখনও নিখোঁজ রয়েছেন। ঘটনার খবর পেয়ে এলাকায় ছুটে আসে প্রশাসন ও সিভিল ডিফেন্সের কর্মীরা। দ্রুত স্পিড বোট নামিয়ে তল্লাশি অভিযান শুরু করা হয়।তবে খবর লেখা পর্যন্ত নিখোঁজ দুই শ্রমিকের কোনও সন্ধান মেলেনি। ঘটনায় পরিবারগুলির মধ্যে উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারাও দ্রুত উদ্ধারকাজে জোরদার পদক্ষেপের দাবি জানিয়েছেন।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande