ইডির জালে কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা, শুক্রবার আদালতে পেশ
কলকাতা, ১৪ মে (হি. স.) : বড়সড় পদক্ষেপ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার হলেন কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর বৃহস্পতিবার তাঁকে গ্রেফতার করেন ইডি আধিকারিকরা। শুক্রবার তাঁকে কলক
শান্তনু সিনহা বিশ্বাস


কলকাতা, ১৪ মে (হি. স.) : বড়সড় পদক্ষেপ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার হলেন কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর বৃহস্পতিবার তাঁকে গ্রেফতার করেন ইডি আধিকারিকরা। শুক্রবার তাঁকে কলকাতার বিশেষ আদালতে পেশ করা হবে।

সূত্রের খবর, নির্দিষ্ট কিছু আর্থিক লেনদেনে অসঙ্গতি এবং প্রভাবশালী যোগসূত্রের সন্ধানে এদিন শান্তনু সিনহাকে তলব করা হয়েছিল। দীর্ঘ সময় ধরে তাঁর বয়ান রেকর্ড করার পর বয়ানে একাধিক অসঙ্গতি মেলায় তাঁকে হেফাজতে নেওয়ার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সংস্থা। কলকাতা পুলিশের একজন পদস্থ আধিকারিক গ্রেফতার হওয়ার ঘটনায় পুলিশ মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, এই গ্রেফতারি মামলার পরবর্তী পর্যায়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুক্রবার আদালতে পেশ করে তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে ইডি। কোন মামলার পরিপ্রেক্ষিতে বা ঠিক কী পরিমাণ আর্থিক লেনদেনের অভিযোগে এই পদক্ষেপ, তা নিয়ে এখনও বিস্তারিত খোলসা করেনি সংস্থাটি। ঘটনার তদন্ত জারি রয়েছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande