জামুই স্টেশনে হাওড়া-পটনা-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের অতিরিক্ত বিরতি
কলকাতা, ১৪ মে (হি স): রেল কর্তৃপক্ষ শুক্রবার (১৫.০৫.২০২৬) তারিখ থেকে ২২৩৪৭/২২৩৪৮ হাওড়া – পটনা – হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসকে জামুই স্টেশনে অতিরিক্ত বিরতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। রেলের তরফে এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানিয়ে বলা হয়েছে, ২২৩৪৭ হা
বন্দে ভারত এক্সপ্রেস


কলকাতা, ১৪ মে (হি স): রেল কর্তৃপক্ষ শুক্রবার (১৫.০৫.২০২৬) তারিখ থেকে ২২৩৪৭/২২৩৪৮ হাওড়া – পটনা – হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসকে জামুই স্টেশনে অতিরিক্ত বিরতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

রেলের তরফে এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানিয়ে বলা হয়েছে, ২২৩৪৭ হাওড়া – পটনা বন্দে ভারত এক্সপ্রেস (যাত্রা শুরু হবে ১৫.০৫.২০২৬ তারিখ থেকে) রাত ৮:০৫ মিনিটে জামুই স্টেশনে পৌঁছবে। সেখান থেকে রাত ৮:০৭ মিনিটে ছাড়ার কথা এবং ২২৩৪৮ পটনা – হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস (যাত্রা শুরু হবে ১৫.০৫.২০২৬ তারিখ থেকে) সকাল ৯:৪৯ মিনিটে জামুই স্টেশনে পৌঁছনোর কথা। ওই স্টেশনে ট্রেনটি দাঁড়াবে দু’মিনিট।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande