(আপডেট) উত্তর প্রদেশে প্রবল ঝড়-বৃষ্টিতে মৃতের সংখ্যা বেড়ে ৮৯
লখনউ, ১৪ মে (হি.স.): উত্তর প্রদেশে প্রবল ঝড়-বৃষ্টিতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮৯। ত্রাণ কমিশনারের কার্যালয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে ঝড়, শিলাবৃষ্টি ও বজ্রপাতে তোলপাড় হয়েছে নানা জেলা। ৫৩ জন আহত হয়েছেন। ১১৪টি গবাদি পশুর ক্ষতি এবং ৮৭টি বাড়ি
উত্তর প্রদেশে প্রবল ঝড়-বৃষ্টি


লখনউ, ১৪ মে (হি.স.): উত্তর প্রদেশে প্রবল ঝড়-বৃষ্টিতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮৯। ত্রাণ কমিশনারের কার্যালয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে ঝড়, শিলাবৃষ্টি ও বজ্রপাতে তোলপাড় হয়েছে নানা জেলা। ৫৩ জন আহত হয়েছেন। ১১৪টি গবাদি পশুর ক্ষতি এবং ৮৭টি বাড়িরও ক্ষতির খবর পাওয়া গিয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে থাকার আশ্বাস দিয়েছে যোগী–সরকার। ২৪ ঘণ্টার মধ্যে আর্থিক সহায়তা দেওয়ার কথাও জানানো হয়েছে। চলছে উদ্ধার কাজ। ভাদোহির জেলাশাসক জানিয়েছেন, বহু জায়গায় গাছ উপড়ে পড়েছে। ভেঙে পড়েছে বিদ্যুতের খুঁটি। বাড়িঘর ভেঙে গিয়েছে। একাধিক এলাকায় মোবাইল নেটওয়ার্ক কাজ না করায় উদ্ধারকাজ কঠিন হয়ে পড়েছে।

উল্লেখ্য, বহু আহত মানুষ এখনও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। মৃতদের অনেকেই বজ্রাঘাতে প্রাণ হারিয়েছেন। ধুলোঝড় ও শিলাবৃষ্টির কারণে দেওয়াল ধসে পড়ার কারণে মানুষ ক্ষয়ক্ষতির মুখোমুখি হয়েছেন। উত্তর প্রদেশে জারি রয়েছে কমলা সতর্কতা। রাজ্য়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা প্রয়াগরাজ, ফতেপুর ভাদোহি, বদায়ুঁ এবং শোনভদ্র। বৃহস্পতিবার সকাল থেকে বিভিন্ন জেলার প্রশাসনের আধিকারিকরা ক্ষয়ক্ষতির খতিয়ান নিতে এলাকা পরিদর্শনে বেরিয়েছেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande