ভোট পরবর্তী অশান্তি, বিষয়টি রাজ্যের ওপরই ছাড়ল হাই কোর্ট
কলকাতা, ১৪ মে (হি স)। পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী অশান্তি নিয়ে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলার শুনানি ছিল বৃহস্পতিবার। এদিন অশান্তি সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে পদক্ষেপের বিষয়টি রাজ্যের ওপরই ছাড়ল হাই কোর্ট। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ,
ভোট পরবর্তী অশান্তি, বিষয়টি রাজ্যের ওপরই ছাড়ল হাই কোর্ট


কলকাতা, ১৪ মে (হি স)। পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী অশান্তি নিয়ে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলার শুনানি ছিল বৃহস্পতিবার। এদিন অশান্তি সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে পদক্ষেপের বিষয়টি রাজ্যের ওপরই ছাড়ল হাই কোর্ট। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, ভোটের অশান্তির জন্য দলমত নির্বিশেষে কারওর ঘর, দোকান, বা সম্পত্তি ছাড়া হলে, পুলিশ প্রশাসন আইন মেনে তাদের ফেরাতে পদক্ষেপ করবে। এবং পুলিশ আইনশৃঙ্খলা বজায় রাখতে পদক্ষেপ করবে।

পাশাপাশি, প্রধান বিচারপতি সুজয় পাল ডিভিশন বেঞ্চের নির্দেশ, আগামী ৩ সপ্তাহের মধ্যে অশান্তির অভিযোগের প্রত্যুত্তর দেবে রাজ্য। তার পরের ২ সপ্তাহের মধ্যে রাজ্যের বক্তব্যের পাল্টা বক্তব্য জানাবে জনস্বার্থ মামলাকারীরা। বৃহত্তর বেঞ্চে মামলার শুনানি হবে কি না, তা এই জনস্বার্থ মামলার বিবেচনার পরে নির্দিষ্ট হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande