
কলকাতা, ১৪ মে (হি.স.): দুধের দাম বৃদ্ধিতে ক্ষোভ, সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি এস ইউ সি আই (কমিউনিস্ট)।
এদিন এক বিবৃতিতে দুধের দাম বৃদ্ধির সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাল এস ইউ সি আই (কমিউনিস্ট)। শুক্রবার এক বিবৃতিতে দলের রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য অভিযোগ করেন, পরিবহণ ও জ্বালানির খরচ বৃদ্ধি-সহ নানা অজুহাতে এবং গুণমান বৃদ্ধির কথা বলে এক ধাক্কায় দুধের দাম ২ টাকা বাড়িয়ে দিয়েছে আমূল। একই সঙ্গে মাদার ডেয়ারিও দুধের দাম ২ টাকা বৃদ্ধি করেছে বলে তিনি উল্লেখ করেন।
এর পরিপ্রেক্ষিতেই চণ্ডীদাসবাবুর দাবি, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের লাগামছাড়া মূল্যবৃদ্ধির চাপে সাধারণ মানুষ এমনিতেই জর্জরিত। তার উপরে দুধের দাম বৃদ্ধি হওয়ায় বিশেষ করে অসুস্থ ও প্রবীণ মানুষের সমস্যা আরও বাড়বে। তাঁর অভিযোগ, কেন্দ্রীয় বিজেপি সরকারের সম্মতি ছাড়া দুধের দাম বৃদ্ধি নিয়ে আলোচনায় কোম্পানিগুলি এভাবে দাম বাড়ানোর সাহস পেত না।
বিবৃতিতে এস ইউ সি আই (কমিউনিস্ট) এই মূল্যবৃদ্ধির সিদ্ধান্তের তীব্র নিন্দা করে অবিলম্বে তা প্রত্যাহারের জন্য কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ দাবি করেছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত