ডব্লুবিসিএস পরীক্ষা নিয়ে কাটল দীর্ঘ দু’বছরের জটিলতা, দিনক্ষণ ঘোষণা করল নয়া সরকার
কলকাতা, ১৪ মে (হি. স.) : গত দু’বছর ধরে চলা ডব্লিউবিসিএস পরীক্ষার জটিলতা অবশেষে কাটল। প্রশাসনিক দায়িত্ব নেওয়ার মাত্র এক সপ্তাহের মধ্যেই পরীক্ষার দিন ঘোষণা করল প্রশাসন। ২০২৪ সালে এই পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করা হলেও বিভিন্ন সমস্যার কারণে তা আয়োজন কর
ডব্লুবিসিএস পরীক্ষা নিয়ে কাটল দীর্ঘ দু’বছরের জটিলতা, দিনক্ষণ ঘোষণা করল নয়া সরকার


কলকাতা, ১৪ মে (হি. স.) : গত দু’বছর ধরে চলা ডব্লিউবিসিএস পরীক্ষার জটিলতা অবশেষে কাটল। প্রশাসনিক দায়িত্ব নেওয়ার মাত্র এক সপ্তাহের মধ্যেই পরীক্ষার দিন ঘোষণা করল প্রশাসন।

২০২৪ সালে এই পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করা হলেও বিভিন্ন সমস্যার কারণে তা আয়োজন করা সম্ভব হয়নি। বৃহস্পতিবার পাবলিক সার্ভিস কমিশন পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি প্রকাশ করে পরীক্ষার্থীদের অপেক্ষার অবসান ঘটিয়েছে।

পাবলিক সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১৪ জুন রাজ্যজুড়ে ডব্লিউবিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হবে। কলকাতা-সহ রাজ্যের ২৩টি জেলার মোট ২৫টি কেন্দ্রে এই পরীক্ষার আয়োজন করা হয়েছে। পরীক্ষার সময়সীমা নির্ধারণ করা হয়েছে দুপুর ১২টা থেকে আড়াইটে (২টো ৩০ মিনিট) পর্যন্ত। কমিশন স্পষ্ট জানিয়েছে, প্রার্থীদের পরীক্ষা শুরুর আধ ঘণ্টা আগে অর্থাৎ সকাল ১১টা ৩০ মিনিটের মধ্যে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে হবে।

আগামী ৪ জুন থেকে পরীক্ষার্থীরা কমিশনের নির্দিষ্ট ওয়েবসাইট থেকে ‘ই-অ্যাডমিট কার্ড’ ডাউনলোড করতে পারবেন। সরকারি ওয়েবসাইটটি হলো https://psc.wb.gov.in। পরীক্ষা সংক্রান্ত পরবর্তী যাবতীয় আপডেট এবং তথ্য এই পোর্টাল থেকেই পাওয়া যাবে।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গ সরকারের গ্রুপ-এ, বি, সি এবং ডি পদের আধিকারিক নিয়োগের জন্য এই ডব্লিউবিসিএস পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নিয়োগ প্রক্রিয়া মূলত দুটি ধাপে সম্পন্ন হয়— লিখিত পরীক্ষা এবং পার্সোনালিটি টেস্ট। লিখিত পরীক্ষার আবার দুটি স্তর থাকে; প্রিলিমিনারি ও মেন। প্রিলিমিনারিতে উত্তীর্ণ প্রার্থীরা মেন পরীক্ষায় বসার সুযোগ পান। সবশেষে মেন পরীক্ষা এবং পার্সোনালিটি টেস্টে প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই চূড়ান্ত মেধা তালিকা তৈরি করা হয়।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande