দিল্লিতে বাসের মধ্যে মহিলাকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার দুই অভিযুক্ত
নয়াদিল্লি, ১৪ মে (হি.স.): দিল্লিতে বাসের মধ্যে গণধর্ষণের অভিযোগ উঠল এক মহিলাকে। মহিলার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে বাসচালক এবং কন্ডাক্টরকে গ্রেফতার করেছে পুলিশ। বাসটিও বাজেয়াপ্ত করা হয়েছে। দিল্লির রানি বাগ থানা এলাকায় এই গণধর্ষণের ঘটনা প্রসঙ্গে দিল্
দিল্লিতে বাসের মধ্যে মহিলাকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার দুই অভিযুক্ত


নয়াদিল্লি, ১৪ মে (হি.স.): দিল্লিতে বাসের মধ্যে গণধর্ষণের অভিযোগ উঠল এক মহিলাকে। মহিলার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে বাসচালক এবং কন্ডাক্টরকে গ্রেফতার করেছে পুলিশ। বাসটিও বাজেয়াপ্ত করা হয়েছে। দিল্লির রানি বাগ থানা এলাকায় এই গণধর্ষণের ঘটনা প্রসঙ্গে দিল্লি পুলিশ জানিয়েছে, ১২ মে রানি বাগ থানায় বিএনএস-এর ৬৪(১)/৭০(১)/৩(৫) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় অভিযুক্তদেরও গ্রেফতার করা হয়েছে। আরও তদন্ত চলছে।

দিল্লি পুলিশ জানিয়েছে, একটি বেসরকারি বাসে মহিলাকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ জমা পড়েছে। মহিলার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে এফআইআর রুজু করা হয়েছে। দুই অভিযুক্তকে গ্রেফতারও করা হয়েছে। ঘটনায় ব্যবহৃত বাসটিও বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ধৃতদের পরিচয় পুলিশের তরফে এখনও জানানো হয়নি।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande