নবম শ্রেণিতে তিনটি ভাষা বাধ্যতামূলক করলো সিবিএসই
নয়াদিল্লি, ১৬ মে (হি.স.): নতুন জাতীয় শিক্ষানীতি ২০২০-এর সুপারিশ মেনে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নবম শ্রেণিতে তিনটি ভাষা পড়া বাধ্যতামূলক করেছে। এই পরিবর্তিত নিয়মে শিক্ষার্থীদের তিনটি ভাষার মধ্যে অন্তত দুটি দেশীয় ভারতীয় ভাষা নির্বাচন করা
নবম শ্রেণিতে তিনটি ভাষা বাধ্যতামূলক করলো সিবিএসই


নয়াদিল্লি, ১৬ মে (হি.স.): নতুন জাতীয় শিক্ষানীতি ২০২০-এর সুপারিশ মেনে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নবম শ্রেণিতে তিনটি ভাষা পড়া বাধ্যতামূলক করেছে। এই পরিবর্তিত নিয়মে শিক্ষার্থীদের তিনটি ভাষার মধ্যে অন্তত দুটি দেশীয় ভারতীয় ভাষা নির্বাচন করা আবশ্যিক। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই) ২০২৬ সালের ১ জুলাই থেকে নবম শ্রেণি থেকে ছাত্রছাত্রীদের জন্য তিনটি ভাষা অধ্যয়ন বাধ্যতামূলক করেছে। একই সাথে স্পষ্ট করেছে, দশম শ্রেণিতে তৃতীয় ভাষার (আর৩) জন্য কোনও বোর্ড পরীক্ষা হবে না।

১৫ মে জারি করা একটি সার্কুলারে বোর্ড জানিয়েছে, জাতীয় শিক্ষা নীতি (এনইপি) ২০২০ এবং স্কুল শিক্ষার জন্য জাতীয় পাঠ্যক্রম কাঠামো (এনসিএফ-এসই) ২০২৩-এর সঙ্গে সঙ্গতি রেখে তিনটি ভাষার মধ্যে অন্তত দু'টি অবশ্যই ভারতের স্থানীয় ভাষা হতে হবে। সার্কুলারে বলা হয়েছে, “২০২৬ সালের ১ জুলাই থেকে নবম শ্রেণির জন্য তিনটি ভাষা (আর১, আর২, আর৩) অধ্যয়ন বাধ্যতামূলক হবে, যার মধ্যে অন্তত দু'টি ভাষা ভারতের স্থানীয় ভাষা হতে হবে।”

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande