ওবিসি নিয়ে সুপ্রিম কোর্টে দায়ের করা পুনর্বিবেচনার আবেদন প্রত্যাহার
কলকাতা, ১৬ মে (হি স): পশ্চিমবঙ্গে ওবিসি প্রসঙ্গ নিয়ে পূর্বতন তৃণমূল সরকারের পক্ষ থেকে ভারতের সুপ্রিম কোর্টে দায়ের করা পুনর্বিবেচনার আবেদনটি ভারতীয় জনতা পার্টি সরকার প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে। শনিবার বিজেপি-র তরফে এক্সবার্তায় এ কথা জানি
ওবিসি নিয়ে সুপ্রিম কোর্টে


কলকাতা, ১৬ মে (হি স): পশ্চিমবঙ্গে ওবিসি প্রসঙ্গ নিয়ে পূর্বতন তৃণমূল সরকারের পক্ষ থেকে ভারতের সুপ্রিম কোর্টে দায়ের করা পুনর্বিবেচনার আবেদনটি ভারতীয় জনতা পার্টি সরকার প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে।

শনিবার বিজেপি-র তরফে এক্সবার্তায় এ কথা জানিয়ে লেখা হয়েছে, পশ্চিমবঙ্গের ওবিসি ব্যবস্থায় ন্যায্যতা পুনরুদ্ধারের দিকে এটি একটি বড় পদক্ষেপ। কলকাতা হাইকোর্ট ইতোমধ্যেই স্পষ্ট করে দিয়েছিল যে, কোনো যথাযথ সমীক্ষা বা নিয়ম-কানুন ছাড়াই প্রায় ৭৫টি মুসলিম জাতিকে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছিল। এটি মমতা ব্যানার্জীর ভোটব্যাঙ্কের রাজনীতিরই প্রতিফলন।

এই সিদ্ধান্তের ফলে, যে সমস্ত ওবিসি শংসাপত্র অন্যায়ভাবে জারি করা হয়েছিল, সেগুলি এখন বাতিল করা হবে। যার ফলে কেবল প্রকৃত সুবিধাভোগীরাই তাদের ন্যায্য পাওনা পাবেন। এটি প্রশাসনে তোষণ থেকে জবাবদিহিতার দিকে একটি স্পষ্ট পরিবর্তনের প্রতিফলন।”

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande