
নয়াদিল্লি, ১৬ মে (হি.স.): প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং গত কয়েকদিন ধরে উত্তর প্রদেশ-সহ নানা জায়গায় প্রবল ঝড়-বৃষ্টিতে শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি শোকসন্তপ্ত পরিবারগুলির প্রতি সমবেদনা জানান। রাজনাথ সিং বলেন, প্রতিকূল আবহাওয়ার কারণে ক্ষতিগ্রস্ত রাজ্যগুলোকে কেন্দ্রীয় সরকার সব ধরনের সাহায্য করবে।
উল্লেখ্য, সাম্প্রতিক ঝড়-বৃষ্টি, ধুলোঝড় ও বজ্রাঘাতে শতাধিক মানুষের মৃত্যু হয়েছিল উত্তর প্রদেশে। রাজ্যের বিভিন্ন জেলায় প্রাকৃতিক দুর্যোগে আহত হয়েছিলেন বহু মানুষ। ক্ষতিগ্রস্ত হয় ঘর-বাড়ি। নানা স্থানে বিদ্যুতের খুঁটি উপরে পড়ে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ