
তমলুক, ১৬ মে (হি.স.): ফলহারিনী কালীপুজো উপলক্ষে সতীর একান্ন পীঠের একপীঠ তমলুকের বর্গভীমা মন্দিরে সকাল থেকে ভক্তদের ভিড় দেখা যায়। মঙ্গল কামনায় পুজো দিতে ভিড় জমান অগণিত ভক্তগণ। সকাল থেকে রাত পর্যন্ত ধাপে ধাপে নানা পুজোর আয়োজন সকালের পাশাপাশি রাতে মাকে নানা পদে ভোগ নিবেদন করা হবে। প্রায় ২৫/৩০ পদ দিয়ে ভোগ নিবেদনের করা হবে। বিভিন্ন ধরনের ভাজা, সবজি, শোল মাছ, পোলাও, বিভিন্ন ধরনের মিষ্টি দিয়ে ভোগ নিবেদন করা হবে।
সপ্তসতী যজ্ঞ ও বাৎসরিক পুজো উপলক্ষে শনিবার সেজে উঠেছে তমলুকের বর্গভীমা মন্দির। সারা বছরই এই পবিত্র যজ্ঞের জন্য মুখিয়ে থাকেন তমলুক সহ জেলার মানুষ। বহু দূর দূরান্ত থেকেও ভক্তরা ভিড়ে করেছে এই যজ্ঞে সামিল হতে। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পুজো চলে। আর এই পুজোর বিশেষ আকর্ষণ হল সূর্যের আলো আতস কাচে ফেলে যজ্ঞের আগুন ধরানো হয়।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ