“রাজনীতিতে আসাই ভুল ছিল,” অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকে পরিবার নিয়ে শঙ্কায় স্বপ্না
জলপাইগুড়ি, ১৬ মে (হি. স. ) : “রাজনীতিতে আসাই ভুল ছিল।” তাঁর বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকে পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি স্বপ্নার। শনিবার কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন স্বপ্না বর্মণ। পুলিশ প্রশাসনের পাশাপাশি বর্তমান সরকারে
স্বপ্না বর্মণ


জলপাইগুড়ি, ১৬ মে (হি. স. ) : “রাজনীতিতে আসাই ভুল ছিল।” তাঁর বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকে পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি স্বপ্নার। শনিবার কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন স্বপ্না বর্মণ। পুলিশ প্রশাসনের পাশাপাশি বর্তমান সরকারের কাছেও নিরাপত্তার দাবি জানান।

জলপাইগুড়ির পাতকাটা গ্রাম পঞ্চায়েতের ঘোষপাড়ায় দুটি বাড়ি রয়েছে স্বপ্নার। একটিতে পরিবার নিয়ে তিনি থাকেন। অন্যটিতে কেউ থাকতেন না। শুক্রবার রাত সাড়ে ৮টা নাগাদ ওই পুরনো বাড়িটিতে আগুন লাগার খবর সামনে আসে। নিজের ফেসবুক অ্যাকাউন্টে স্বপ্না বাড়িতে আগুন লাগার খবর পোস্ট করতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে পুলিশ ও দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। শুক্রবারই স্বপ্না অভিযোগ করেন, তিনি ভোটে হেরে যাওয়ার পর থেকেই তাঁর দুই দাদাকে ক্রমাগত হুমকি দেওয়া হতো। এমনকী তাঁকেও ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande