জেলার উন্নয়ন নিয়ে মন্ত্রী ও বিধায়কদের সঙ্গে বৈঠকে প্রশাসন
বাঁকুড়া, ১৬ মে (হি.স.) : জেলার উন্নয়নমূলক কাজের অগ্রগতি পর্যালোচনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বাঁকুড়া সার্কিট হাউসে একটি প্রশাসনিক বৈঠকের আয়োজন করল জেলা প্রশাসন। শনিবারের এই বৈঠকে উপস্থিত ছিলেন আদিবাসী উন্নয়ন দফতরের মন্ত্রী ক্ষুদিরাম টুডু
জেলার উন্নয়ন নিয়ে মন্ত্রী ও বিধায়কদের সঙ্গে বৈঠকে প্রশাসন


বাঁকুড়া, ১৬ মে (হি.স.) : জেলার উন্নয়নমূলক কাজের অগ্রগতি পর্যালোচনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বাঁকুড়া সার্কিট হাউসে একটি প্রশাসনিক বৈঠকের আয়োজন করল জেলা প্রশাসন। শনিবারের এই বৈঠকে উপস্থিত ছিলেন আদিবাসী উন্নয়ন দফতরের মন্ত্রী ক্ষুদিরাম টুডু , জেলার ১২ জন বিধায়ক, জেলাশাসক অনীশ দাসগুপ্ত, পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য-সহ বিভিন্ন দফতরের আধিকারিকরা।

রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর মন্ত্রী ও বিধায়কদের সঙ্গে জেলা প্রশাসনের এটিই প্রথম আনুষ্ঠানিক বৈঠক বলে জানা গিয়েছে। বৈঠকে জেলার চলমান উন্নয়নমূলক প্রকল্প, পরিকাঠামো উন্নয়ন এবং বিভিন্ন সরকারি পরিষেবা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রশাসনিক সূত্রে খবর, প্রাথমিকভাবে জেলার বিভিন্ন কাজের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি আগামী দিনে উন্নয়নমূলক কাজে জনপ্রতিনিধিদের আরও সক্রিয়ভাবে যুক্ত করার বিষয়েও আলোচনা করা হয়েছে।

বিধায়ক নীলাদ্রি শেখর দানা বলেন, ক্ষমতা পরিবর্তনের পর এই প্রথম জেলা প্রশাসনের সঙ্গে এ ধরনের সমন্বয়মূলক বৈঠক অনুষ্ঠিত হল। উন্নয়নের স্বার্থে প্রশাসন ও জনপ্রতিনিধিদের একযোগে কাজ করার উপর জোর দেওয়া হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট




 

 rajesh pande