মাইক্রো টার্বোজেট ইঞ্জিন তৈরি নদিয়ার দ্বাদশ শ্রেণির ছাত্রের
নদিয়া, ১৭ মে (হি. স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আত্মনির্ভর ভারতের আহ্বানকে পাথেয় করে নদিয়ার শান্তিপুরের দ্বাদশ শ্রেণির ছাত্র মৃন্ময় সরকার মাইক্রো টার্বোজেট ইঞ্জিনের একটি বিকল্প প্রযুক্তি তৈরি করেছে বলে দাবি। শান্তিপুর থানার বাবলা গোবিন্দপুর
মৃন্ময় টারবো জেট ইঞ্জিন


নদিয়া, ১৭ মে (হি. স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আত্মনির্ভর ভারতের আহ্বানকে পাথেয় করে নদিয়ার শান্তিপুরের দ্বাদশ শ্রেণির ছাত্র মৃন্ময় সরকার মাইক্রো টার্বোজেট ইঞ্জিনের একটি বিকল্প প্রযুক্তি তৈরি করেছে বলে দাবি। শান্তিপুর থানার বাবলা গোবিন্দপুর এলাকার বাসিন্দা ও রানাঘাট সেন্ট মেরি স্কুলের বিজ্ঞান বিভাগের ছাত্র মৃন্ময় দীর্ঘ চার বছর ধরে এই প্রকল্পে কাজ করছেন। পরিবার সূত্রে জানা গেছে, তার বাবা সেনাবাহিনীতে কর্মরত ছিলেন, মা বাড়িতে ছোটখাটো কাপড়ের ব্যবসা করেন। রবিবার মৃন্ময় জানায়, বিমানের মাইক্রো টার্বোজেট ইঞ্জিনের বিকল্প তৈরি করার লক্ষ্য থেকেই তার এই গবেষণা শুরু হয়। সে নিজে বিভিন্ন যন্ত্রাংশ তৈরি করে এবং প্রয়োজনীয় একটি পাম্প যুক্তরাষ্ট্র থেকে সংগ্রহ করতে হয় বলেও জানায়। প্রায় লক্ষাধিক টাকা ব্যয়ে সে এই ইঞ্জিন তৈরি করে এবং চেন্নাইয়ের একটি বিজ্ঞান প্রদর্শনীতে প্রথম স্থান অর্জন করে বলে দাবি। তার তৈরি ইঞ্জিন ড্রোন ও বিমানের ক্ষেত্রে ব্যবহারযোগ্য হতে পারে বলে সে মনে করছে| এর খরচ তুলনামূলকভাবে কম বলেও দাবি তার। পরিবারের সদস্যরা জানান, ঝুঁকিপূর্ণ হলেও তারা তাকে সবসময় উৎসাহ ও আর্থিক সহায়তা দিয়েছেন এবং ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন রয়েছে তার। এই ইঞ্জিন আত্মনির্ভর ভারতের লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে আশা প্রকাশ করা হয়েছে। সরকারি পর্যায়ে এই প্রযুক্তি পরীক্ষা ও উন্নয়নের উদ্যোগ নেওয়া হলে তা দেশের বিমান প্রযুক্তি ক্ষেত্রে নতুন দিশা দেখাতে পারে বলে মত তাঁদের।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande