সাগরে খননের সময় ব্রিটিশ আমলের ১৩টি রৌপ্য মুদ্রা উদ্ধার
সাগর, ১৯ মে (হি.স.) : মধ্যপ্রদেশের সাগর জেলায় খননকাজ চলাকালীন ব্রিটিশ যুগের ১৩টি রৌপ্য মুদ্রা উদ্ধার হওয়ায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাটি শাহগড় থানা এলাকার মুড়ারি গ্রামে ঘটেছে। মঙ্গলবার মন্দির চত্বরে নির্মাণকাজের জন্য খনন চলার সময় মাটির নিচ থেকে
ব্রিটিশ আমলের ১৩টি রৌপ্য মুদ্রা উদ্ধার


সাগর, ১৯ মে (হি.স.) : মধ্যপ্রদেশের সাগর জেলায় খননকাজ চলাকালীন ব্রিটিশ যুগের ১৩টি রৌপ্য মুদ্রা উদ্ধার হওয়ায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাটি শাহগড় থানা এলাকার মুড়ারি গ্রামে ঘটেছে। মঙ্গলবার মন্দির চত্বরে নির্মাণকাজের জন্য খনন চলার সময় মাটির নিচ থেকে হঠাৎই এই প্রাচীন মুদ্রাগুলি বেরিয়ে আসে।

মুদ্রা উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জমে যায় স্থানীয়দের। পরে পুলিশকে খবর দেওয়া হলে প্রশাসন ও পুলিশ দল দ্রুত সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উদ্ধার হওয়া ১৩টি রৌপ্য মুদ্রা হেফাজতে নেয়।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, মুদ্রাগুলির উপর ব্রিটিশ রানি ভিক্টোরিয়ার প্রতিকৃতি খোদাই করা রয়েছে। বিশেষ চিহ্নও দেখা গিয়েছে মুদ্রাগুলিতে। প্রাথমিক অনুমান অনুযায়ী, এগুলি ১৮৩৭ থেকে ১৯০১ সালের ব্রিটিশ শাসনকালের মুদ্রা, ফলে ঐতিহাসিক গুরুত্বের সম্ভাবনা প্রবল বলে মনে করা হচ্ছে।

শাহগড় থানার অন্তর্গত মুড়ারি গ্রামে ঠাকুর বাব্বা মন্দির প্রাঙ্গণে নির্মাণকাজ চলছিল। সেই সময়ই খনন চলাকালীন এই মুদ্রাগুলি মাটির গভীর থেকে উঠে আসে।

ঘটনার খবর পেয়ে রাজস্ব বিভাগ ও পুলিশ প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে মুদ্রাগুলি বাজেয়াপ্ত করে। প্রশাসন জানিয়েছে, মুদ্রাগুলির ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক গুরুত্ব নির্ধারণের জন্য বিস্তারিত তদন্ত শুরু করা হয়েছে।

এসডিএম নবীন ঠাকুর জানিয়েছেন, মোট ১৩টি রৌপ্য মুদ্রা উদ্ধার করা হয়েছে এবং সেগুলি বাজেয়াপ্ত করা হয়েছে। মুদ্রাগুলি ব্রিটিশ আমলের বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। পুরো বিষয়টি এসআইটি স্তরে তদন্ত করা হবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande