প্রাক্তন মুখ্যমন্ত্রী ভুবন চন্দ্র খান্দুরি শেষকৃত্য বুধবার হরিদ্বারে, রাজ্যজুড়ে তিন দিনের শোক ঘোষণা
দেহরাদূন, ১৯ মে (হি.স.) : বিজেপির প্রবীণ নেতা ও উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভুবন চন্দ্র খান্দুরির শেষকৃত্য বুধবার হরিদ্বারের খড়খড়ি ঘাটে পূর্ণ রাজকীয় ও পুলিশ সম্মানের সঙ্গে সম্পন্ন হবে। রাজ্য সরকারের তরফে তাঁর মৃত্যুতে তিন দিনের রাজ্য শোক
প্রাক্তন মুখ্যমন্ত্রী ভুবন চন্দ্র খান্দুরি শেষকৃত্য বুধবার হরিদ্বারে, রাজ্যজুড়ে তিন দিনের শোক ঘোষণা


দেহরাদূন, ১৯ মে (হি.স.) : বিজেপির প্রবীণ নেতা ও উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভুবন চন্দ্র খান্দুরির শেষকৃত্য বুধবার হরিদ্বারের খড়খড়ি ঘাটে পূর্ণ রাজকীয় ও পুলিশ সম্মানের সঙ্গে সম্পন্ন হবে।

রাজ্য সরকারের তরফে তাঁর মৃত্যুতে তিন দিনের রাজ্য শোক ঘোষণা করা হয়েছে। এই সময় রাজ্যের সমস্ত সরকারি দফতরে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং কোনও সরকারি বিনোদনমূলক অনুষ্ঠান হবে না।

মঙ্গলবার সকালে দেরাদুনে তাঁর বাসভবনে মরদেহ রাখা হয়, যেখানে শেষ শ্রদ্ধা জানাতে ভিড় জমাচ্ছেন রাজনৈতিক নেতা, কর্মী ও সাধারণ মানুষ।

নির্ধারিত সূচি অনুযায়ী বুধবার সকাল ১০টায় দেহরাদূনের বসন্ত বিহার কলোনির ফেজ–২-এর ব্যক্তিগত বাসভবন থেকে তাঁর শেষযাত্রা শুরু হবে। সকাল ১০টা ৩০ মিনিটে বিজেপির রাজ্য দফতরে মরদেহ নিয়ে যাওয়া হবে, সেখানে দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষ শ্রদ্ধা জানাবেন। এরপর মরদেহ হরিদ্বারের খড়খড়ি ঘাটে নিয়ে যাওয়া হবে এবং দুপুর ১২টায় পূর্ণ রাজকীয় ও পুলিশ সম্মানের সঙ্গে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। তাঁর মৃত্যুতে গোটা উত্তরাখণ্ডজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

প্রসঙ্গত, দীর্ঘদিন অসুস্থ থাকার পর প্রয়াত হয়েছেন উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভুবন চন্দ্র খান্দুরি। দেহরাদূনের ম্যাক্স হাসপাতালে মঙ্গলবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। ২০০৭ থেকে ২০০৯ এবং ২০১১ থেকে ২০১২ সাল পর্যন্ত উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ছিলেন খান্দুরি। তিনি উত্তরাখণ্ডের লোকসভার সাংসদও ছিলেন।

পরিবার সূত্রের খবর, বিগত বেশ কিছু দিন ধরে অসুস্থ ছিলেন উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভুবন চন্দ্র খান্দুরি। অসুস্থ অবস্থায় তাঁকে দেহরাদূনের হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর জীবনাবসান হয়।

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande