কান্দি আদালত চত্বরে পুলিশের হেফাজত থেকে পালালো অভিযুক্ত
মুর্শিদাবাদ, ১৯ মে (হি.স.): পুলিশের হাত থেকে পালিয়ে গেল এক অভিযুক্ত। মঙ্গলবার মুর্শিদাবাদ জেলার কান্দি আদালত চত্বরের ঘটনা। পলাতক অভিযুক্তর নাম ফাইজুল শেখ। সে সালার থানার খাঁড়েরা গ্রামের বাসিন্দা। বোমাবাজি, বোমা মজুতের কারণে পুলিশ তাকে গ্রেফতার করেছ
কান্দি আদালত চত্বরে পুলিশের হেফাজত থেকে পালালো অভিযুক্ত


মুর্শিদাবাদ, ১৯ মে (হি.স.): পুলিশের হাত থেকে পালিয়ে গেল এক অভিযুক্ত। মঙ্গলবার মুর্শিদাবাদ জেলার কান্দি আদালত চত্বরের ঘটনা। পলাতক অভিযুক্তর নাম ফাইজুল শেখ। সে সালার থানার খাঁড়েরা গ্রামের বাসিন্দা। বোমাবাজি, বোমা মজুতের কারণে পুলিশ তাকে গ্রেফতার করেছিল। এ দিন পুলিশ তাকে কান্দি আদালতে পেশ করার জন্য নিয়ে আসে। সেখান থেকেই পুলিশের হাত ছাড়িয়ে পালিয়ে যায় সে।

পুলিশ সূত্রে জানা গেছে, বোমাবাজি এবং বেআইনিভাবে বোমা মজুত করার অভিযোগে কিছুদিন আগে সালার থানার পুলিশ ফাইজুল শেখকে গ্রেফতার করে। সে পুলিশি হেফাজতে ছিল। মঙ্গলবার নির্দিষ্ট মেয়াদের পুলিশি হেফাজত শেষ হওয়ার পর তাকে পুনরায় কান্দি আদালতে তোলার জন্য নিয়ে আসা হয়েছিল। সেসময়ই পুলিশের হাত ছাড়িয়ে পালিয়ে যায় সে। আদালতের মতো একটি সুরক্ষিত এবং স্পর্শকাতর এলাকা থেকে পুলিশের হাত ছাড়িয়ে কীভাবে একজন অভিযুক্ত পালিয়ে গেল, তা নিয়ে ইতিমধ্যেই নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande