সুপৌলে অবৈধ ইনজেকশন–সহ গ্রেফতার দুই দুষ্কৃতী
সুপৌল, ১৯ মে ( হি. স.): বিহারের সুপৌলে ১,৪৭৫টি অবৈধ ইনজেকশন–সহ গ্রেফতার দুই দুষ্কৃতী। মঙ্গলবার ঘটেছে ঘটনাটি। এদিন পুলিশ সূত্রে জানা গেছে , ধৃতদের মধ্যে প্রথমজন রণবীর কুমার। সে খরেল পুরানওয়াস ওয়ার্ড-১৬ এর বাসিন্দা। দ্বিতীয়জনের নাম রজনীশ কুমার। স
ফিরোজাবাদে পুলিশের তৎপরতায় গ্রেফতার দুই দুষ্কৃতী


সুপৌল, ১৯ মে ( হি. স.): বিহারের সুপৌলে ১,৪৭৫টি অবৈধ ইনজেকশন–সহ গ্রেফতার দুই দুষ্কৃতী। মঙ্গলবার ঘটেছে ঘটনাটি। এদিন পুলিশ সূত্রে জানা গেছে , ধৃতদের মধ্যে প্রথমজন রণবীর কুমার। সে খরেল পুরানওয়াস ওয়ার্ড-১৬ এর বাসিন্দা। দ্বিতীয়জনের নাম রজনীশ কুমার। সে নয়নগর সিতুহার ওয়ার্ড-০৫ এর বাসিন্দা। তল্লাশি অভিযান চালিয়ে পুলিশ অবৈধ ইনজেকশনের সঙ্গে একটি বাইকও উদ্ধার করেছে ।

এদিন এক পুলিশ আধিকারিক জানিয়েছেন , এলাকায় টহল দেওয়ার সময় গোপন সূত্রে পুলিশ দুই দুষ্কৃতীর খবর পায়। সেই তথ্য অনুযায়ী পুলিশ এলাকার নজরদারি আরও বাড়িয়ে দেয়। সেইসময় দুই ব্যক্তিকে দেখে পুলিশের সন্দেহ হয়। তাঁরা দুজনকে দাঁড় করিয়ে তল্লাশি শুরু করে এবং অবৈধ সামগ্রী উদ্ধার করে। ঘটনাস্থল থেকে রণবীর ও রজনীশকে গ্রেফতার করা হয় । প্রাথমিকভাবে তাদের জিজ্ঞসাবাদ চলছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande