বনগাঁ পুরসভার তৃণমূল কাউন্সিলরের বাড়িতে বেআইনি মধুচক্র চালানোর অভিযোগ, আটক ৪
বনগাঁ, ১৯ মে (হি. স.): বনগাঁ পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুকুমার রায়ের বাড়িতে বেআইনি ‘মধুচক্র’ চালানোর অভিযোগকে ঘিরে সোমবার রাতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়। মঙ্গলবার স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই পাঁচপোতা এলাকার ও
কাউন্সিলর গ্রেফতার


বনগাঁ, ১৯ মে (হি. স.): বনগাঁ পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুকুমার রায়ের বাড়িতে বেআইনি ‘মধুচক্র’ চালানোর অভিযোগকে ঘিরে সোমবার রাতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়। মঙ্গলবার স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই পাঁচপোতা এলাকার ওই বাড়িতে অসামাজিক কার্যকলাপ চলছিল। একাধিক অভিযোগের ভিত্তিতে সোমবার রাতে সেখানে হানা দেয় পুলিশ।

​অভিযান চালিয়ে পুলিশ কাউন্সিলর সুকুমার রায়কে আটক করে। পাশাপাশি ওই বাড়ি থেকে দু’জন মহিলা এবং এক যুবককেও আটক করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ধৃতদের বনগাঁ থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। তদন্তকারীরা খতিয়ে দেখছেন কতদিন ধরে এই বেআইনি কাজ চলছিল, কারা এর সঙ্গে জড়িত এবং কীভাবে ওই বাড়িটি ব্যবহার করা হত।

​পুলিশ জানিয়েছে, অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে আইন অনুযায়ী কড়া ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনার পর রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চাপানউতোর। বিজেপির অভিযোগ, শাসকদলের এক জনপ্রতিনিধির বিরুদ্ধে এমন অভিযোগ অত্যন্ত গুরুতর এবং এর নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande