
নয়ডা, ১৯ মে ( হি. স.): এবার ছিনতাইয়ের অভিযোগ উঠলো উত্তর প্রদেশের নয়ডায়। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার খায়েরপুর গোলচত্বরের কাছে।অভিযোগ, কৌশলে এক ব্যক্তিকে মাদক সেবন করিয়ে তাঁর মোবাইল ফোন এবং বাইক ছিনতাই করে চম্পট দেয় দুই দুষ্কৃতী। বিসরাখ থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী সঞ্জয় ভাটি। তিনি লালপুর গ্রামের বাসিন্দা।
সঞ্জয় পুলিশকে জানান, এদিন খায়েরপুর গোলচত্বরের বাইক নিয়ে পৌঁছানোর পর দুই ব্যক্তি তাঁর থেকে সাহায্য চায়। তিনি তাদের গন্তব্যে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন এবং দুই ব্যক্তি বাইকে বসে। তবে কিছুদূর যেতেই দুই ব্যক্তির মধ্যে একজন সঞ্জয়কে কৌশলে মাদকদ্রব্য দেয় এবং সেবন করার পর তিনি জ্ঞান হারান। জ্ঞান ফিরলে সঞ্জয় দেখতে পান তাঁর মোবাইল ফোন এবং বাইক চুরি গেছে। এই ঘটনার পর তিনি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক