
ভোপাল, ১৯ মে (হি.স.) : ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ও প্রাক্তন লোকসভার অধ্যক্ষ নীলম সঞ্জীব রেড্ডির-র জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানালেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব ।
মঙ্গলবার সমাজমাধ্যম এক্স-এ করা এক পোস্টে মুখ্যমন্ত্রী মোহন যাদব লেখেন, “মহান স্বাধীনতা সংগ্রামী এবং প্রাক্তন রাষ্ট্রপতি নীলম সঞ্জীব রেড্ডিজিকে তাঁর জন্মবার্ষিকীতে প্রণাম জানাই। তিনি স্বাধীনতা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। গণতান্ত্রিক ও সাংবিধানিক মূল্যবোধের প্রতি আজীবন নিবেদিত ছিলেন। তাঁর জীবন দেশসেবা, সরলতা এবং জনকল্যাণের জন্য অনুপ্রেরণা জোগায়।”
উল্লেখ্য, নীলম সঞ্জীব রেড্ডি স্বাধীনতা আন্দোলনের অন্যতম সক্রিয় নেতা ছিলেন। স্বাধীনতার পর তিনি অন্ধ্রপ্রদেশের প্রথম মুখ্যমন্ত্রী, লোকসভার অধ্যক্ষ এবং পরে দেশের রাষ্ট্রপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। দেশের সাংবিধানিক পরিসরে তাঁর অবদান আজও বিশেষভাবে স্মরণ করা হয়।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য