
দেহরাদূন, ১৯ মে (হি.স.): দীর্ঘদিন অসুস্থ থাকার পর প্রয়াত হয়েছেন উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত ভুবন চন্দ্র খান্দুরি। দেহরাদূনের ম্যাক্স হাসপাতালে মঙ্গলবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। ২০০৭ থেকে ২০০৯ এবং ২০১১ থেকে ২০১২ সাল পর্যন্ত উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ছিলেন খান্দুরি। তিনি উত্তরাখণ্ডের লোকসভার সাংসদও ছিলেন।
পরিবার সূত্রের খবর, বিগত বেশ কিছু দিন ধরে অসুস্থ ছিলেন উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভুবন চন্দ্র খান্দুরি। অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী দেহরাদূনের হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জীবনাবসান হয়েছে তাঁর। খান্দুরির প্রয়াণে উত্তরাখণ্ডের রাজনীতিতে নেমে এসেছে শোকের আবহ।
উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত ভুবন চন্দ্র খান্দুরির প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন বর্তমান মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। শোকবার্তায় ধামি জানান, আমরা উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী, শ্রদ্ধেয় মেজর জেনারেল ভুবন চন্দ্র খান্দুরি (অবসরপ্রাপ্ত)-র প্রয়াণের হৃদয়বিদারক সংবাদ পেয়েছি। ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত থাকাকালীন, খান্দুরি জাতীয় সেবা, শৃঙ্খলা এবং প্রতিশ্রুতির প্রতি এক অতুলনীয় নিষ্ঠার দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। তাঁর সামরিক জীবন থেকে শুরু করে জনজীবন পর্যন্ত, তাঁর ব্যক্তিত্ব দেশের স্বার্থ এবং জনসেবার প্রতি নিবেদিত ছিল। তাঁর রাজনৈতিক জীবনে, তিনি উত্তরাখণ্ডের উন্নয়ন, সুশাসন, স্বচ্ছতা এবং সৎ কর্মনীতির জন্য একটি শক্তিশালী পরিচয় প্রতিষ্ঠা করেছিলেন। একজন জননেতা হিসেবে, তিনি রাজ্যের অগ্রগতির জন্য অসংখ্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিলেন এবং তাঁর সরলতা, স্পষ্টবাদিতা এবং দক্ষতার মাধ্যমে জনগণের হৃদয়ে একটি বিশেষ স্থান করে নিয়েছিলেন। তাঁর প্রয়াণ শুধু উত্তরাখণ্ডের জন্যই নয়, জাতীয় রাজনীতির জন্যও এক অপূরণীয় ক্ষতি। আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তিনি যেন তাঁর বিদেহী আত্মাকে তাঁর দিব্য চরণে স্থান দেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই দুঃখ সহ্য করার শক্তি জোগান।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ