হ্যানয়ে মন্ত্রী পর্যায়ের বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করার ওপর জোর রাজনাথের
হ্যানয়, ১৯ মে (হি.স.): ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে মন্ত্রী পর্যায়ের বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করার ওপর জোর দিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, এই সফরটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, কারণ আমাদের কৌশলগত অংশীদারিত্বের দশম বার্ষিকী উপলক্ষ
হ্যানয়ে মন্ত্রী পর্যায়ের বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করার ওপর জোর রাজনাথের


হ্যানয়, ১৯ মে (হি.স.): ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে মন্ত্রী পর্যায়ের বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করার ওপর জোর দিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, এই সফরটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, কারণ আমাদের কৌশলগত অংশীদারিত্বের দশম বার্ষিকী উপলক্ষ্যে অনুষ্ঠিত হচ্ছে। এটি একটি প্রধান মাইলফলক, যা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের গভীরতাকে তুলে ধরে। আমাদের আলোচনা প্রতিরক্ষা ও নিরাপত্তা ক্ষেত্রে আমাদের সহযোগিতাকে আরও শক্তিশালী করবে এবং আগামী বছরগুলিতে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে।

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং মঙ্গলবার সকালে ভিয়েতনামের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি হো চি মিনের ১৩৬-তম জন্মবার্ষিকীতে তাঁর সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। সেখান থেকে হ্যানয়ে প্রতিরক্ষা মন্ত্রকের সদর দপ্তরে পৌঁছলে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংকে গার্ড অফ অনার দেওয়া হয়। এরপর মন্ত্রী পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে রাজনাথ বলেন, এমন একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দিতে ভিয়েতনামে উপস্থিত থাকা আমার জন্য একটি বিশেষ সৌভাগ্য। আমি বিশেষভাবে সম্মানিত বোধ করছি। এই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে রাষ্ট্রপতি হো চি মিন-এর জন্মবার্ষিকী উপলক্ষে, যিনি একজন দূরদর্শী নেতা এবং ভারতেও অত্যন্ত শ্রদ্ধেয়। ১৯৮৮ সালে দুই দেশের মধ্যে স্থায়ী সম্পর্কের ভিত্তি স্থাপিত হয়েছিল।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande