ইএম বাইপাসে দু’টি গাড়ির সংঘর্ষ, আহত দুই চালক
কলকাতা, ১৯ মে (হি.স.): মঙ্গলবার সাতসকালেই পথ দুর্ঘটনার সাক্ষী থাকল শহর কলকাতা। ইএম বাইপাসের টেগোর পার্ক ক্রসিংয়ে দু’টি চারচাকা গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় দু’টি গাড়ির চালকই জখম হয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে। দুর্ঘটনায় আহত দু’টি
ইএম বাইপাসে দু’টি গাড়ির সংঘর্ষ, আহত দুই চালক


কলকাতা, ১৯ মে (হি.স.): মঙ্গলবার সাতসকালেই পথ দুর্ঘটনার সাক্ষী থাকল শহর কলকাতা। ইএম বাইপাসের টেগোর পার্ক ক্রসিংয়ে দু’টি চারচাকা গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় দু’টি গাড়ির চালকই জখম হয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে। দুর্ঘটনায় আহত দু’টি গাড়ির চালককে উদ্ধার করে দ্রুত বাইপাসেরই একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এ দিন ভোর সাড়ে ৫টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। সেই সময় একটি গাড়ি বাইপাস ধরে উল্টোডাঙার দিকে যাচ্ছিল। ঠিক তখনই সার্ভিস রোড থেকে আচমকা বের হয়ে মূল রাস্তায় উঠছিল আরেকটি গাড়ি। টেগোর পার্ক ক্রসিংয়ের মুখে এসে নিয়ন্ত্রণ হারিয়ে দু’টি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। তীব্র আওয়াজ শুনে ছুটে আসেন কর্তব্যরত ট্রাফিক পুলিশ ও পথচলতি মানুষজন। ভোরের দিকে রাস্তা ফাঁকা থাকায় গাড়ির গতিবেগ বেশি ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande