দীর্ঘদিন ছিলেন অসুস্থ, উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভুবন চন্দ্র খান্দুরি প্রয়াত
দেহরাদূন, ১৯ মে (হি.স.): দীর্ঘদিন অসুস্থ থাকার পর প্রয়াত হয়েছেন উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত ভুবন চন্দ্র খান্দুরি। দেহরাদূনের ম্যাক্স হাসপাতালে মঙ্গলবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। ২০০৭ থেকে ২০০৯ এবং ২০১১ থেকে ২০১২ সাল পর্যন্
উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত ভুবন চন্দ্র খান্দুরি


দেহরাদূন, ১৯ মে (হি.স.): দীর্ঘদিন অসুস্থ থাকার পর প্রয়াত হয়েছেন উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত ভুবন চন্দ্র খান্দুরি। দেহরাদূনের ম্যাক্স হাসপাতালে মঙ্গলবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। ২০০৭ থেকে ২০০৯ এবং ২০১১ থেকে ২০১২ সাল পর্যন্ত উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ছিলেন খান্দুরি। তিনি উত্তরাখণ্ডের লোকসভার সাংসদও ছিলেন।

পরিবার সূত্রের খবর, বিগত বেশ কিছু দিন ধরে অসুস্থ ছিলেন উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভুবন চন্দ্র খান্দুরি। অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী দেহরাদূনের হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জীবনাবসান হয়েছে তাঁর। খান্দুরির প্রয়াণে উত্তরাখণ্ডের রাজনীতিতে নেমে এসেছে শোকের আবহ।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande