নির্মল মাঝির সাসপেনশন ঘিরে বিজেপির কটাক্ষে চড়ল গোঘাটের রাজনৈতিক তরজা
আরামবাগ, ১৯ মে (হি.স.) : মেডিক্যাল কাউন্সিলিং সংক্রান্ত বিতর্কে সাসপেন্ড হওয়ার পর থেকেই রাজ্য রাজনীতিতে চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছেন গোঘাট বিধানসভায় ২০২৬ সালের তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মল মাজি । আর সেই ঘটনাকে ঘিরেই এবার তীব্র কটাক্ষ শানাল বি
সাসপেন্ড নির্মল মাঝি


আরামবাগ, ১৯ মে (হি.স.) : মেডিক্যাল কাউন্সিলিং সংক্রান্ত বিতর্কে সাসপেন্ড হওয়ার পর থেকেই রাজ্য রাজনীতিতে চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছেন গোঘাট বিধানসভায় ২০২৬ সালের তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মল মাজি । আর সেই ঘটনাকে ঘিরেই এবার তীব্র কটাক্ষ শানাল বিজেপি।

মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে গোঘাটের বিজেপি নেতা বিশ্বক্রান্তি সেন বলেন, “এটা হওয়ারই ছিল। উনাকে দেখলেই মনে হয় ডাক্তার নয়, ডাকাত। গোঘাটের মানুষকে বিনা পয়সার ডাক্তার বলে ভুল বোঝানোর চেষ্টা করেছিলেন।”

এখানেই থেমে না থেকে তিনি আরও অভিযোগ করেন, করোনা পরিস্থিতির সময় ওষুধ চুরি থেকে শুরু করে আরজি কর কাণ্ড— একাধিক বিতর্কিত ঘটনায় নির্মল মাজির নাম জড়িয়েছিল বলে মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল। তাঁর দাবি, “গোঘাটের মানুষ অত্যন্ত সচেতন, তাই ভোটে তাঁকে প্রত্যাখ্যান করেছে।”

বিশ্বক্রান্তি সেন আরও বলেন, “এখন শুধু সাসপেন্ড হয়েছেন, ভবিষ্যতে আরও বড় শাস্তি অপেক্ষা করছে।”

বিজেপি নেতার এই মন্তব্যকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে গোঘাটে। যদিও এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের তরফে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। রাজনৈতিক মহলের একাংশের মতে, নির্মল মাজির সাসপেনশনকে ঘিরে আগামী দিনে গোঘাটের রাজনীতিতে উত্তাপ আরও বাড়তে পারে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande