প্রত্যন্ত গ্রামে সরকারের উন্নয়ন কর্মসূচি, ৫০০ জনের হাতে আম-লিচুর চারা
তেলিয়ামুড়া (ত্রিপুরা), ১৯ মে (হি.স.) : খোয়াই জেলার তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত প্রত্যন্ত খাবাকসা পাড়ায় উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। দীর্ঘদিন ধরে অবহেলিত এই এলাকায় বর্তমানে পানীয় জল, বিদ্যুৎ এবং আর্থ-সামাজিক পরিকাঠামোর
চারা বিতরণ কর্মসূচি


তেলিয়ামুড়া (ত্রিপুরা), ১৯ মে (হি.স.) : খোয়াই জেলার তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত প্রত্যন্ত খাবাকসা পাড়ায় উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। দীর্ঘদিন ধরে অবহেলিত এই এলাকায় বর্তমানে পানীয় জল, বিদ্যুৎ এবং আর্থ-সামাজিক পরিকাঠামোর উন্নয়নে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য সরকার। স্থানীয় বিধায়িকা কল্যাণী সাহা রায়ের উদ্যোগে গ্রামবাসীদের জীবনযাত্রার মানোন্নয়নে ধারাবাহিকভাবে কাজ চলছে।

মঙ্গলবার কৃষি দফতরের উদ্যোগে এবং বিধায়িকার উপস্থিতিতে খাবাকসা পাড়ায় এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংশ্লিষ্ট গ্রাম এবং আশপাশের বিভিন্ন এলাকার প্রায় ৫০০ জন সুবিধাভোগীর হাতে উন্নত মানের বিভিন্ন ফলের চারা তুলে দেওয়া হয়। বিতরণ করা চারার মধ্যে ছিল আম, লিচু, আপেল কুলসহ নানা জাতের আধুনিক ও ফলনশীল গাছ।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া কৃষি তত্ত্বাবধায়ক রিতেশ দেবসহ কৃষি দফতরের অন্যান্য আধিকারিক এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। ফলের চারা বিতরণের মাধ্যমে একদিকে যেমন গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে, অন্যদিকে পরিবেশ সংরক্ষণ ও স্বনির্ভরতার দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়িকা কল্যাণী সাহা রায় বলেন, খাবাকসা পাড়ার উন্নয়নে ইতিমধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে এখনও অনেক কাজ বাকি রয়েছে। তিনি গ্রামবাসীদের উদ্দেশ্যে আহ্বান জানান, এলাকার উন্নয়নের জন্য যেসব প্রয়োজনীয় বিষয় রয়েছে সেগুলি লিখিত আকারে জানালে তিনি সংশ্লিষ্ট সরকারি দফতরের মাধ্যমে সেগুলির সমাধানের উদ্যোগ নেবেন।

তিনি আরও বলেন, রাজ্য সরকার উন্নয়নের সুফল প্রত্যন্ত এলাকার মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বদ্ধপরিকর। তৃণমূল স্তরের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন এবং তাঁদের স্বনির্ভর করে তোলাই সরকারের মূল লক্ষ্য।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande