
চন্ডীগড়, ২ মে (হি.স.): রাজ্যসভা সাংসদ সন্দীপ পাঠকের বিরুদ্ধে পঞ্জাব পুলিশ জামিন অযোগ্য ধারায় এফআইআর দায়ের করেছে। পুলিশ সূত্রের খবর, পঞ্জাবের দুটি জেলায় দু'টি এফআইআর দায়ের করা হয়েছে, তবে জেলা দুটির নাম এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। উল্লেখ্য, আম আদমি পার্টির আরও ৬ জন রাজ্যসভা সাংসদের সঙ্গে সম্প্রতি সন্দীপ পাঠক বিজেপিতে যোগ দেন, এর ফলে পঞ্জাবে নতুন করে রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি হয়েছে।
পঞ্জাব বিজেপির নেতারা দাবি করেছেন, পঞ্জাব পুলিশ আম আদমি পার্টির (এএপি) প্রাক্তন রাজ্যসভার সাংসদ সন্দীপ পাঠকের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় এফআইআর দায়ের করেছে। এরই প্রেক্ষিতে সন্দীপ পাঠকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু সকাল থেকে তার ফোন বন্ধ রয়েছে। এফআইআর-এর সূত্রে পঞ্জাব পুলিশের একটি দল শনিবার সকালে দিল্লিতেও পৌঁছেছিল বলে অভিযোগ উঠেছে। তবে, একটি সূত্র দাবি করেছে, পুলিশের দল পৌঁছানোর আগেই সন্দীপ তাঁর বাসভবনের পিছনের দরজা দিয়ে বেরিয়ে গিয়েছিলেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ