বিনপুর গ্রামীণ হাসপাতালে রোগী কল্যাণ সমিতির বৈঠক, উপস্থিত বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ
ঝাড়গ্রাম, ২৫ মে (হি.স.): জঙ্গলমহলের প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য পরিষেবা আরও উন্নত করতে তৎপর হয়েছে প্রশাসন। সাধারণ মানুষ যাতে সহজে ও দ্রুত চিকিৎসা পরিষেবা পান, সেই লক্ষ্যেই হাসপাতালের পরিকাঠামো ও পরিষেবার মানোন্নয়নে নিয়মিত পর্যালোচনা চালানো হচ্ছে
বিনপুর গ্রামীণ হাসপাতালে রোগী কল্যাণ সমিতির বৈঠক, উপস্থিত বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ


ঝাড়গ্রাম, ২৫ মে (হি.স.): জঙ্গলমহলের প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য পরিষেবা আরও উন্নত করতে তৎপর হয়েছে প্রশাসন। সাধারণ মানুষ যাতে সহজে ও দ্রুত চিকিৎসা পরিষেবা পান, সেই লক্ষ্যেই হাসপাতালের পরিকাঠামো ও পরিষেবার মানোন্নয়নে নিয়মিত পর্যালোচনা চালানো হচ্ছে স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে।

এরই অঙ্গ হিসেবে সোমবার দুপুরে বিনপুর গ্রামীণ হাসপাতালে রোগী কল্যাণ সমিতির একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম বিধানসভার বিজেপি বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ, বিনপুর ১ ব্লকের বিএমওএইচ জয়ন্ত মাহাতো, বিনপুর থানার আইসি সহ হাসপাতালের অন্যান্য স্বাস্থ্যকর্মীরা।

এদিনের বৈঠকে হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন, রোগীদের দ্রুত ও স্বচ্ছ পরিষেবা প্রদান, চিকিৎসা ব্যবস্থার বিভিন্ন সমস্যা এবং তার সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি প্রত্যন্ত এলাকার মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবাকে আরও সহজলভ্য ও কার্যকর করে তুলতে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতবিনিময় করা হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জঙ্গলমহলের গ্রামীণ এলাকায় স্বাস্থ্য পরিষেবা আরও শক্তিশালী করতে আগামী দিনেও এই ধরনের পর্যালোচনা ও প্রশাসনিক উদ্যোগ অব্যাহত থাকবে।

হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো




 

 rajesh pande