
হাওড়া, ২৫ মে (হি.স.): সরকারি ত্রাণের জিনিসপত্র সাধারণ মানুষকে না দিয়ে নিজের অফিসে লুকিয়ে রেখে দেওয়ার অভিযোগ। এই ঘটনার জেরে তীব্র উত্তেজনা ছড়াল উলুবেড়িয়া পুরসভার ১১ নম্বর ওয়ার্ডে। সোমবার ওই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অসিরঞ্জন অধিকারীকে ঘিরে ধরে দফায় দফায় বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় বাউড়িয়া থানার পুলিশ।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় কোনও গরিব মানুষ সরকারি প্রকল্পের ত্রিপল বা বালতির মতো জিনিস চাইতে এলে কাউন্সিলর তাঁদের খালি হাতে ফিরিয়ে দিতেন। জিনিসপত্র নেই বলে সাফ জানিয়ে দেওয়া হতো। কিন্তু সোমবার আচমকাই কাউন্সিtttttttttttলরের অফিস থেকে বিপুল পরিমাণ সরকারি ত্রাণসামগ্রী, বিশেষ করে বিপুল পরিমাণে ত্রিপল ও বালতি উদ্ধার হয়। ত্রাণের সামগ্রী লুকিয়ে রাখা হয়েছে— এই খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন এলাকার মানুষ। সোমবার কাউন্সিলর অসিরঞ্জন অধিকারীকে তাঁর অফিসের সামনেই ঘিরে ধরেন এলাকার বাসিন্দারা। বেশ কিছুক্ষণ ধরে চলে এই এই ঘেরাও-বিক্ষোভ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় বাউড়িয়া থানার পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ