চুঁচুড়ায় প্রাক্তন তৃণমূল বিধায়কের ঘনিষ্ঠ দুই ’ গ্রেফতার
চুঁচুড়া, ২৫ মে (হি.স.): হুগলি জেলার চুঁচুড়ায় প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়কের ঘনিষ্ঠ বলে পরিচিত দুই ‘মসল ম্যান''-কে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম বিজয় কাহার এবং বীরেন্দ্র সাহানি ওরফে লালন। সোমবারই দু''জনকে চুঁচুড়া আদালতে পেশ করা হয়। পু
চুঁচুড়ায় প্রাক্তন তৃণমূল বিধায়কের ঘনিষ্ঠ দুই ’ গ্রেফতার


চুঁচুড়া, ২৫ মে (হি.স.): হুগলি জেলার চুঁচুড়ায় প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়কের ঘনিষ্ঠ বলে পরিচিত দুই ‘মসল ম্যান'-কে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম বিজয় কাহার এবং বীরেন্দ্র সাহানি ওরফে লালন। সোমবারই দু'জনকে চুঁচুড়া আদালতে পেশ করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৭ সালে বিজেপি কর্মী নিমাই দত্তের ওপর হামলা চালিয়ে বন্দুকের বাঁট দিয়ে তাঁর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগে এই দু'জনকে গ্রেফতার করা হয়েছে। এর পাশাপাশি ২০২১ এবং ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগেও নিমাই দত্তকে প্রাণে মারার হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে এদের বিরুদ্ধে।

পুলিশ জানিয়েছে, ধৃতদের বিরুদ্ধে এলাকায় তোলাবাজি, সাধারণ মানুষকে ভয় দেখানো এবং জমি দখলের মতো একাধিক গুরুতর অভিযোগ আগে থেকেই নথিভুক্ত রয়েছে। গত পুরসভা নির্বাচনের সময়ও এক বিজেপি কর্মীকে মারধর করে তাঁর দাঁত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছিল এদের বিরুদ্ধে। পুলিশ এখন এই সমস্ত মামলার তদন্ত করছে।

তদন্তকারীদের বক্তব্য, ধৃতদের পুলিশি হেফাজতে নিয়ে তাদের বিরুদ্ধে থাকা অন্যান্য মামলা এবং অপরাধমূলক কাজকর্মের পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হবে।

এদিকে আদালতে নিয়ে যাওয়ার সময় বিজয় কাহার নিজেকে নির্দোষ বলে দাবি করেন। তিনি অভিযোগ করেন, রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েছেন তিনি। বিজয়ের কথায়, তৃণমূল করাই আমাদের অপরাধ হয়ে গেছে। আমার কিছু বন্ধু, যারা আগে সিপিএমে ছিল, তারপর তৃণমূলে এসেছিল এবং এখন বিজেপিতে গেছে, তারাই এই চক্রান্ত করেছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande