মোথাবাড়ির ঘটনায় ধৃত আরও ১৫
কলকাতা, ২৬ মে (হি. স.): পশ্চিমবঙ্গের মালদা জেলায় মোথাবাড়িতে বিশেষ অভিযান চালিয়ে এসআইআর (স্পেশাল ইনটেনসিভ রিভিশন) সংক্রান্ত রাস্তা অবরোধ ও বিচারকদের বেআইনি ভাবে আটকে রাখার অভিযোগে সোমবার রাতে ১৫ জনকে গ্রেফতার করল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এন
মোথাবাড়ির ঘটনায় ধৃত আরও ১৫


কলকাতা, ২৬ মে (হি. স.): পশ্চিমবঙ্গের মালদা জেলায় মোথাবাড়িতে বিশেষ অভিযান চালিয়ে এসআইআর (স্পেশাল ইনটেনসিভ রিভিশন) সংক্রান্ত রাস্তা অবরোধ ও বিচারকদের বেআইনি ভাবে আটকে রাখার অভিযোগে সোমবার রাতে ১৫ জনকে গ্রেফতার করল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)। জাতীয় তদন্তকারী সংস্থা সূত্রে জানা গেছে, রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধনের কাজ চলাকালীন গত মাসে ঘটে যাওয়া দুটি পৃথক ঘটনায় এই গ্রেফতারি হয়েছে।সূত্রের খবর, ভারতের নির্বাচন কমিশনের নির্দেশে এবং সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে বিষয়টি গ্রহণ করার পর তদন্তভার হাতে নেয় এনআইএ। সোমবার মালদা জেলার বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করা হয়।একটি মামলায় হাইবাতোলা থেকে আমলিতোলা যাওয়ার পথে এক মহিলা বিচার বিভাগীয় আধিকারিককে প্রায় আট ঘণ্টা আটকে রাখার অভিযোগে মূল অভিযুক্ত জশিম শেখ ও আসমাউল শেখ-সহ মোট ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্য ঘটনায় মোথাবাড়ি ব্লকের বাগমারা সেতু অবরোধের অভিযোগে আলমগীর শেখ, নুরুল ইসলাম ও হাবিবুর রহমান নামে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।এনআইএ জানিয়েছে, ঘটনাগুলির পেছনে বৃহত্তর কোনও ষড়যন্ত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত এখনও চলছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande