নরেন্দ্রপুরের কারখানায় আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা!
নরেন্দ্রপুর, ২৬ মে (হি.স.): দক্ষিণ ২৪ পরগণার নরেন্দ্রপুর থানার অন্তর্গত রামচন্দ্রপুরের রঙের কারখানায় বিধ্বংসী আগুন। রঙের কারখানা হওয়ায় নানা রকম রাসায়নিক মজুত ছিল। তার জেরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর
নরেন্দ্রপুরের কারখানায় আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা!


নরেন্দ্রপুর, ২৬ মে (হি.স.): দক্ষিণ ২৪ পরগণার নরেন্দ্রপুর থানার অন্তর্গত রামচন্দ্রপুরের রঙের কারখানায় বিধ্বংসী আগুন। রঙের কারখানা হওয়ায় নানা রকম রাসায়নিক মজুত ছিল। তার জেরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা চালায়।

স্থানীয় সূত্রের খবর, নরেন্দ্রপুর থানার রামচন্দ্রপুরে একটি কালি তৈরির কারখানায় আগুন লাগে মঙ্গলবার সকালে। কালি তৈরির জন্য নানা রকম রাসায়নিক মজুত ছিল। এর জেরে আগুন দ্রুত বাড়ে বলে অভিযোগ। দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। আগুন নেভানোর চেষ্টা চলছে। আপাতত হতাহতের খবর নেই বলেই দাবি করেছে পুলিশ। তবে, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande