সাঁইথিয়ায় উদ্ধার যুবকের দেহ, খুনের অভিযোগ
বীরভূম, ২৬ মে (হি.স.): সাঁইথিয়া ও আমোদপুরের মধ্যবর্তী কুরুমশা গ্রামে এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত যুবকের নাম কাজল শেখ। তাঁকে খুন করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্ত
সাঁইথিয়ায় উদ্ধার যুবকের দেহ, খুনের অভিযোগ


বীরভূম, ২৬ মে (হি.স.): সাঁইথিয়া ও আমোদপুরের মধ্যবর্তী কুরুমশা গ্রামে এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত যুবকের নাম কাজল শেখ। তাঁকে খুন করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে।

মঙ্গলবার স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত কাজল শেখের তেকড্ডা মোড়ে একটি দোকান রয়েছে। প্রতিদিনের মতো সোমবার রাতেও তিনি দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। তেকড্ডা থেকে কুরুমশা গ্রামে নিজের বাড়ি ফেরার পথেই তাঁকে খুন করা হয় বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দারা কুরুমশা গ্রামের রাস্তায় কাজলের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় সাঁইথিয়া থানার পুলিশ। তারা মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বোলপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। তদন্ত শুরু হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande