কোচবিহার যুব তৃণমূলের জেলা সভাপতি গ্রেফতার
কোচবিহার, ২৬ মে (হি.স.): কোচবিহারের যুব তৃণমূলের জেলা সভাপতি স্বপন বর্মনকে গ্রেফতার করল পুলিশ। সোমবার রাতে কোচবিহার ঘোকসাডাঙা থানার পুলিশ পারাডুবি থেকে স্বপনকে গ্রেফতার করে। তবে কী মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। যুব তৃণমূল নেতা
কোচবিহার যুব তৃণমূলের জেলা সভাপতি গ্রেফতার


কোচবিহার, ২৬ মে (হি.স.): কোচবিহারের যুব তৃণমূলের জেলা সভাপতি স্বপন বর্মনকে গ্রেফতার করল পুলিশ। সোমবার রাতে কোচবিহার ঘোকসাডাঙা থানার পুলিশ পারাডুবি থেকে স্বপনকে গ্রেফতার করে। তবে কী মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। যুব তৃণমূল নেতার গ্রেফতারিতে গোটা জেলা জেলা জুড়েই চাঞ্চল্য ছড়িয়েছে। স্বপন পেশায় শিক্ষক।

স্বপন কোচবিহারের যুব তৃণমূলের জেলা সভাপতি। এক সময় অবশ্য বিজেপিতেই ছিলেন তিনি। ২০২৪-এর লোকসভা ভোটের পরে তিনি আচমকাই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন। তৃণমূলে তাঁর উত্থানও হয়েছিল রকেটের গতিতে। জোড়াফুল শিবিরে যোগ দেওয়ার পরে বছর ঘুরতেই যুব তৃণমূলের জেলা সভপতির দায়িত্ব দেওয়া হয় তাঁকে। সোমবার রাতে মাথাভাঙার পারাডুবি হরিমন্দির এলাকায় স্বপনের বাড়িতে হানা দেয় ঘোকসাডাঙ্গা থানার পুলিশ। সেখান থেকেই গ্রেফতার করা হয় তাঁকে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande