শিলিগুড়িতে তৃণমূল নেতার হোটেল ও গাড়িতে ভাঙচুর উত্তেজিত জনতার
শিলিগুড়ি, ২৬ মে (হি.স.): শিলিগুড়িতে তৃণমূল নেতার ছেলের সঙ্গে এক মহিলার অবৈধ সম্পর্কের অভিযোগে রণক্ষেত্র হয়ে উঠল এলাকা। সোমবার রাতে ঘটনাটি ঘটে শিলিগুড়ির উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল সংলগ্ন এলাকায়। উত্তেজিত জনতা নেতার হোটেল ও গাড়িতে ব্যাপক ভাঙ
শিলিগুড়িতে তৃণমূল নেতার হোটেল ও গাড়িতে ভাঙচুর উত্তেজিত জনতার


শিলিগুড়ি, ২৬ মে (হি.স.): শিলিগুড়িতে তৃণমূল নেতার ছেলের সঙ্গে এক মহিলার অবৈধ সম্পর্কের অভিযোগে রণক্ষেত্র হয়ে উঠল এলাকা। সোমবার রাতে ঘটনাটি ঘটে শিলিগুড়ির উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল সংলগ্ন এলাকায়। উত্তেজিত জনতা নেতার হোটেল ও গাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী।

মঙ্গলবার স্থানীয় সূত্রে জানা গেছে, এক তৃণমূল নেতার ছেলের সঙ্গে এক মহিলার অবৈধ সম্পর্ক নিয়ে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। সোমবার রাতে উত্তেজিত জনতা আচমকাই চড়াও হয় ওই তৃণমূল নেতার হোটেলে। শুরু হয় ব্যাপক ভাঙচুর। ভাঙা হয় হোটেলের আসবাবপত্র এবং কাঁচ। নেতার গাড়িতেও ভাঙচুর করা হয়। খবর পেয়ে তড়িঘড়ি ছুটে আসে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ফাঁড়ির পুলিশ। বেশ কিছুক্ষণের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও নতুন করে যাতে কোনও অশান্তি না ছড়ায় তার জন্য সোমবার রাত থেকেই এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande