শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠকে হাজির তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার
নদিয়া, ২৬ মে (হি.স.): মঙ্গলবার কল্যাণীতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠকে দেখা গেল তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে। কাকলি সদ্য উত্তর ২৪ পরগনার বারাসাতের তৃণমূল জেলা সভাপতির পদ থেকে ইস্তফা দেন। এরমধ্যেই কল্যাণীতে মুখ্যমন্ত্রীর প্রশাস
শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠকে হাজির তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার


নদিয়া, ২৬ মে (হি.স.): মঙ্গলবার কল্যাণীতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠকে দেখা গেল তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে। কাকলি সদ্য উত্তর ২৪ পরগনার বারাসাতের তৃণমূল জেলা সভাপতির পদ থেকে ইস্তফা দেন। এরমধ্যেই কল্যাণীতে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে তাঁর উপস্থিতি রাজনৈতিক জল্পনা বাড়িয়েছে। বৈঠক প্রসঙ্গে কাকলির মন্তব্য, এটা কোনও দলীয় কর্মসূচি নয়। এটি প্রশাসনিক কর্মসূচি। সেই কারণেই তাঁর উপস্থিতি বলে জানিয়েছেন।

মঙ্গলবার উত্তর ২৪ পরগনা, নদিয়া ও হুগলি- এই তিন জেলা নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠক ছিল কল্যাণীতে। কোথায় কী সমস্যা রয়েছে, তা সরেজমিনে খতিয়ে দেখতেই মুখ্যমন্ত্রীর এই বৈঠক। আর সেই বৈঠকেই আমন্ত্রণ জানানো হয় বিরোধী দলের সাংসদ-বিধায়কদের। রাজ্যে পালাবদলের পরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সিদ্ধান্ত নেন, এবার থেকে সমস্ত প্রশাসনিক বৈঠকে ডাকা হবে বিরোধী দলের সাংসদ-বিধায়কদের। সেই মতো এদিন কল্যাণীর বৈঠকে তৃণমূল সাংসদ এবং বিধায়কদেরও ডাকা হয় বলে খবর। সেই আমন্ত্রণ পেয়েই এদিন বৈঠকে যোগ দেন বারাসাতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার-সহ আরও তিন তৃণমূল বিধায়ক।

উল্লেখ্য, রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে কাকলির এই বৈঠকে উপস্থিতি বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে মনে রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande