
বালুরঘাট, ২৬ মে (হি.স.): ঝড়-বৃষ্টিতে তছনছ দক্ষিণ দিনাজপুর জেলার বেশ কিছু এলাকা। গত এক সপ্তাহ ধরে লাগাতার ঝড় বৃষ্টি হচ্ছে জেলা জুড়ে। যার ফলে প্রতিদিনই ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়ছে। সোমবার রাতের ঝড়-বৃষ্টির কারণে বালুরঘাট শহরের মঙ্গলপুর এলাকার পুরসভার হোর্ডিং পোস্ট ভেঙে পড়েছে। জলঘর এলাকায় রাস্তার উপরে বড় বড় গাছ উপড়ে পড়েছে। এর জেরে অবরুদ্ধ হয়ে পড়ে বালুরঘাট-তপন রাস্তা। যেতে পারেনি কোনও গাড়ি। কামারপাড়া চিঙ্গিশপুর এলাকায় ঝড়ে একাধিক গাছ ভেঙে পড়েছে। প্রশাসনের পক্ষ মঙ্গলবার সকাল থেকেই গাছ কেটে রাস্তায় যানবাহন চলাচল স্বাভাবিক করার কাজ শুরু হয়।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ