
মুম্বই, ২৬ মে (হি.স.): দু’দিন ওঠার পরে মঙ্গলবার ফের পতন দেশের শেয়ার বাজারে। এ দিন সেনসেক্স ৪৭৯.২৬ পয়েন্ট নেমে দাঁড়ায় ৭৬,০০৯.৭০ অঙ্কে। নিফটি ১১৮ পয়েন্ট পড়ে হয়েছে ২৩,৯১৩.৭০। পাশাপাশি, তিন দিন ওঠার পরে ডলারের সাপেক্ষে আবার নেমেছে টাকার দরও। প্রতি ডলার ৪৭ পয়সা বেড়ে হয়েছে ৯৫.৭৩ টাকা।
উল্লেখ্য, গত সপ্তাহে ডলারের সাপেক্ষে ৯৭-এর দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল টাকা। সেই পর্যায় থেকে গত কয়েক লেনদেনে উন্নতি হয়েছিল টাকার। সোমবার ৪০ পয়সা কমে আমেরিকার মুদ্রার দাম দাঁড়িয়েছিল ৯৫.২০ টাকা। মঙ্গলবার তা হয়েছে ৯৫.৭৩ টাকা।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ