২০২৬ বিশ্বকাপ গ্রুপ পর্ব: জমে উঠবে শুরু থেকেই
বিশ্বকাপের গ্রুপ পর্ব মানে শুধু আনুষ্ঠানিকতা নয়, এটি এমন একটি সিরিজ ম্যাচ যেখানে লুকিয়ে থাকে ইতিহাসের ছাপ, কৌশলগত লড়াই এবং ব্যক্তিগত নৈপুণ্যের ঝলক। এসব ম্যাচই অনেক সময় পুরো টুর্নামেন্টের গতিপথ নির্ধারণ করে দেয়। ২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বেও এমন
২০২৬ বিশ্বকাপ গ্রুপ পর্ব: জমে উঠবে শুরু থেকেই। চোখ রাখুন এই ম্যাচগুলোতে।


বিশ্বকাপের গ্রুপ পর্ব মানে শুধু আনুষ্ঠানিকতা নয়, এটি এমন একটি সিরিজ ম্যাচ যেখানে লুকিয়ে থাকে ইতিহাসের ছাপ, কৌশলগত লড়াই এবং ব্যক্তিগত নৈপুণ্যের ঝলক। এসব ম্যাচই অনেক সময় পুরো টুর্নামেন্টের গতিপথ নির্ধারণ করে দেয়। ২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বেও এমন কিছু অপেক্ষায় ক্রীড়া বিশ্ব। এই ধারাবাহিকে আজ থাকছে নেদারল্যান্ড ও জাপান।

কলকাতা, ২৭মে(হি.স.): নেদারল্যান্ডস বনাম জাপান: নিয়ন্ত্রিত ইউরোপীয় শক্তির সামনে জাপানের গতিময় শৃঙ্খলা।

নেদারল্যান্ডস বনাম জাপান। এই ম্যাচটি কেবল দুই দলের লড়াই নয়, বরং ফুটবলের দুই ভিন্ন দর্শনের আকর্ষণীয় সংঘর্ষ। একদিকে ‘ক্লকওয়ার্ক অরেঞ্জ’খ্যাত নেদারল্যান্ডসের নিয়ন্ত্রণভিত্তিক এবং উচ্চ প্রেসিংয়ের ফুটবল আর অন্যদিকে জাপানের শৃঙ্খলাবদ্ধ গতি, দ্রুত সিদ্ধান্ত ও বিদ্যুৎগতির ট্রানজিশন। নেদারল্যান্ডস সাধারণত বল দখলকে ভিত্তি করে ম্যাচ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে। উইংয়ের বিস্তার, মাঝমাঠের ধারাবাহিক চাপ এবং আক্রমণে গতি। সব মিলিয়ে তারা প্রতিপক্ষকে ধীরে ধীরে শক্তিহীন করার কৌশল নেয়।

অন্যদিকে জাপান ফুটবল সাম্প্রতিক সময়ে নিজেদের আলাদা করে চিনিয়েছে সংগঠিত দলগত গঠন ও দ্রুত পরিবর্তনের সক্ষমতায়। রক্ষণ থেকে আক্রমণে ওঠার গতি এবং প্রতিপক্ষের ভুল কাজে ফাঁসিয়ে দেওয়ার দক্ষতা তাদের অন্যতম বড় শক্তি। বিশেষ করে জায়গা খুঁজে নেওয়ার ক্ষমতা বড় দলের বিপক্ষে তাদের কার্যকর করে তোলে।

এই ম্যাচে তাই দেখা যাবে ইউরোপীয় নিয়ন্ত্রণ বনাম এশীয় গতিময়তার এক সূক্ষ্ম লড়াই। বল দখলের আধিপত্য নাকি দ্রুত পাল্টা আক্রমণের কার্যকারিতা, কে ম্যাচের রাশ ধরবে, সেটাই হয়ে উঠবে এই ম্যাচের মূল প্রশ্ন।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande