ফ্রেঞ্চ ওপেন ২০২৬ : সরাসরি সেটে জিতে দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিলেন জ্যানিক সিনার
প্যারিস, ২৭ মে(হি.স.): বিশ্বের এক নম্বর খেলোয়াড় জানিক সিনার মঙ্গলবার ফরাসি খেলোয়াড় ক্লেমেন্ট টাবুরকে ৬-১, ৬-৩, ৬-৪ গেমে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছে নিজের প্রথম ফ্রেঞ্চ ওপেন শিরোপার অভিযান শুরু করেছেন। আহত থাকার জন্য গত দু''বারের ডিফেন্ডিং চ
ফ্রেঞ্চ ওপেন ২০২৬ : সরাসরি সেটে জিতে দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিলেন জ্যানিক সিনার


প্যারিস, ২৭ মে(হি.স.): বিশ্বের এক নম্বর খেলোয়াড় জানিক সিনার মঙ্গলবার ফরাসি খেলোয়াড় ক্লেমেন্ট টাবুরকে ৬-১, ৬-৩, ৬-৪ গেমে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছে নিজের প্রথম ফ্রেঞ্চ ওপেন শিরোপার অভিযান শুরু করেছেন।

আহত থাকার জন্য গত দু'বারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজ এই টুর্নামেন্টে খেলছেন না। তাই তার অনুপস্থিতিতে শিরোপার প্রবল দাবিদার এই ইতালীয় খেলোয়াড়টি।

২৪ বছর বয়সী এই খেলোয়াড় টানা ২৯টি ম্যাচ জিতে রোল্যান্ড গ্যারোসে খেলতে নেমেছিলেন , যেগুলোতে তিনি মাত্র তিনটি সেট হেরেছিলেন এবং চলতি মাসের শুরুতে তিনি তাঁর মাস্টার্স ১০০০ শিরোপার পূর্ণ সেটটিও সম্পন্ন করেছিলেন।

এখানে ফিরে আসতে পেরে আমি খুশি, যেখানে আমার দারুণ সব স্মৃতি রয়েছে। সব মিলিয়ে প্রথম রাউন্ডের ম্যাচগুলো কখনোই সহজ হয় না,” খেলার পর সরাসরি দর্শকদের উদ্দেশে সিনার একথা বলেন।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande