ইডি-র নজরে এবার বিজয়ন, প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ি-সহ ১০টি ঠিকানায় তল্লাশি
তিরুবনন্তপুরম, ২৭ মে (হি.স.): কেরলমের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের বাড়িতে ইডি-র তল্লাশি। বুধবার সকাল থেকে পিনারাই বিজয়নের বাড়ি-সহ কেরলমের ১০টি জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি। ইডি সূত্রের খবর, কোচিন মিনারেলস অ্যান্ড রুটাইল লিমিটেড (সিএমআরএল)
ইডি-র নজরে এবার বিজয়ন, প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ি-সহ ১০টি ঠিকানায় তল্লাশি


তিরুবনন্তপুরম, ২৭ মে (হি.স.): কেরলমের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের বাড়িতে ইডি-র তল্লাশি। বুধবার সকাল থেকে পিনারাই বিজয়নের বাড়ি-সহ কেরলমের ১০টি জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি। ইডি সূত্রের খবর, কোচিন মিনারেলস অ্যান্ড রুটাইল লিমিটেড (সিএমআরএল) মামলার তদন্তের অংশ হিসেবে এই তল্লাশি অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বাইরে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনীকে।

উল্লেখ্য, পিনারাই বিজয়নের কন্যা বীণা থাইক্কান্দিয়িলের সংস্থা এক্সালজিক সলিউশনস প্রাইভেট লিমিটেড এই আর্থিক লেনদেনের সঙ্গে যুক্ত বলে অভিযোগ। ওই অভিযোগের ভিত্তিতে হওয়া মামলার জেরেই এই তল্লাশি অভিযান বলে জানা গিয়েছে। কেরলমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমানে বিরোধী দলনেতা পিনারাই বিজয়নের বাড়ি-সহ ১০টি জায়গায় চলছে তল্লাশি।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande